শিরোনাম
◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতার ‘মিনি ঢাকা’য় অগ্নিকাণ্ডের পরও অনিয়মের রমরমা: ‘শিখা ইন’ ট্র্যাজেডির পরও টনক নড়েনি ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০, ০৭:০৫ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০, ০৭:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিঠের মধ্যে এ কিসের ছবি আঁকলেন নেইমার!

স্পোর্টস ডেস্ক : ট্যাটু আঁকায় যেন ওস্তাদ প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ব্রাজিলিয়ান তারকা নেইমার ডি সিলভা জুনিয়র। হাত-পা, উরু, ঘাড়, পেট, পিঠ- শরীরের এমন কোনো জায়গা নেই, যেখানে ট্যাটু অঙ্কন করেন না তিনি। কিছুদিন পরপরই দেখা যায় নতুন ট্যাটু অঙ্কন করে প্রচার মাধ্যমের সামনে হাজির হয়েছেন তিনি।

তবে এবার নিজের পিঠে এ কেমন একটি ট্যাটু আঁকলেন ব্রাজিলিয়ান ফুটবলের এই পোস্টার বয়? যার ছবি এরই মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।

নেইমার পিঠে যে ট্যাটু আঁকলেন, তার নাম গোকু (Goku)। এনিমেটেড সিরিজ ড্রাগন বলের একটি চরিত্রের নাম গোকু। তারই ছবি নিজের পিঠে অঙ্কন করলেন নেইমার।

তবে নেইমার নিজে কিন্তু এই ট্যাটু সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেননি। যিনি ট্যাটুটি অঙ্কন করেছেন, তিনিই সেই ছবি ছড়িয়েছেন। সে ছবিটাই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে অন্তর্জালে, যাকে বলে ভাইরাল।

নেইমারের এক বন্ধু, গিলমার আরাউজোও জাপানি কার্টুনটির আরেকটি চরিত্র অঙ্কন করেছেন তার শরীরে। নেইমার নিজে এর আগে ব্যাটম্যান, স্পাইডারম্যান, কোনো অনুপ্রেরণামূলক বক্তব্য কিংবা সচেতনতামূলক বক্তব্য ট্যাটু হিসেবে অঙ্কন করেছেন তার শরীরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়