শিরোনাম
◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা ◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ◈ বিএসটিআইয়ের পরীক্ষায় মানহীন ১০ পণ্য, ক্রয় না করতে ভোক্তাদের পরামর্শ ◈ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৭১ ◈ মন্ত্রিসভায় সেপ্টেম্বরের শুরুতেই উঠছে পে স্কেলের প্রস্তাব, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ◈ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০, ১১:০১ দুপুর
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২০, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহ’র ৪৯তম শাহাদৎ বার্ষিকী পালিত

ইসমাঈল ইমু : [২] যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ও বীর বিক্রম শহীদ মহিবুল্লাহ এর ৪৯তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার খুলনাস্থ শহীদদের মাজারে খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করেন।

[৩] পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময়ে খুলনা নৌ অঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তা ও নৌ সদস্যগণ উপস্থিত ছিলেন। দিবসটি পালন উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন এর নামে নামকরণকৃত নৌবাহিনী জাহাজে কালার্স হতে সূর্যাস্ত পর্যন্ত পতাকা অর্ধনমিত রাখা হয়।

[৪] এছাড়া বাদ যোহর খুলনা নৌ অঞ্চলের সকল মসজিদে মহান মুক্তিযুদ্ধে শাহাদৎবরণকারী বীর মুুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদদের জীবনী এবং স্বাধীনতা যুদ্ধে তাদের অসামান্য অবদানের বিষয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।

 

  • সর্বশেষ