শিরোনাম
◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২০, ০২:৪১ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২০, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ কোহলিদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক : [২] অস্ট্রেলিয়া সফরে একদিনের সিরিজের পর এবার বিরাট কোহলিদের সামনে টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। বুধবার ক্যানবেরার মানুকা ওভালে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ বাঁচানোর পর শুক্রবার একই ভেন্যুতে টি-টোয়েন্টি সিরিজে অভিযান শুরু করবে কোহলির দল। বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিটে খেলা শুরু হবে।

[৩] একদিনের সিরিজ একপেশে হলেও তিন ম্যাচের টি- টোয়েন্টি সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ডনের দেশে ওয়ান ডে সিরিজে হারের বদলা টি-টোয়েন্টি সিরিজের নিতে তৈরি কোহলি অ্যান্ড কোম্পানি।

[৪] অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কী হতে পারে ভারতের প্রথম একাদশে শিখর ধাওয়ানের সঙ্গে ওপেনে মায়াঙ্কা আগরওয়াল। আইপিএলে দুজনেই ভালো ফর্মে ছিলেন। তবে একদিনের সিরিজে পাঁচ নম্বরে নেমে ব্যাট হাতে তেমন চমক দেখাতে পারেননি আইপিএলে অরেঞ্জ ক্যাপ জয়ী কেএল রাহুল। শিখর ধাওয়ান এর সঙ্গে তাই ওপেনিংয়ে রাহুল ফিরতে পারেন। রোহিত শর্মাও নেই তাই অভিজ্ঞ রাহুল তার পছন্দের জায়গায় ব্যাটিং করতে পারেন কুড়ি-বিশের লড়াইয়ে।

[৫] তিনে বিরাট কোহলি, চারে সম্ভবত শ্রেয়স আইয়ার। ওয়ান ডে সিরিজে রান পাননি তাই শ্রেয়সকে বিশ্রাম দিয়ে মনীশ পান্ডেকেও খেলাতে পারেন বিরাট। ওয়ান ডে সিরিজের দুরন্ত ব্যাটিংয়ের পর টি-টোয়েন্টিতেও হার্দিকের ব্যাটের দিকেই তাকিয়ে থাকবেন ক্যাপ্টেন কোহলি। সঙ্গে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা তো রয়েছেনই।

[৬] তিন পেসার সম্ভবত দীপক চাহার, টি নটরাজন এবং মহম্মদ শামি। বুমরাহকে প্রথম টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হতে পারে। স্পিনার হিসেবে জাদেজার সঙ্গী হতে পারেন ওয়াশিংটন সুন্দর। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়