শিরোনাম
◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত ◈ সম্প্রচারস্বত্ব থে‌কে ভারত এক ম্যাচে পায় ৬৮ কোটি টাকা, পাকিস্তানের এক কোটিরও কম  ◈ অপহরণের পর বিক্রি করতে ব্যর্থ, যেভাবে শিশু বায়জিদকে উদ্ধার করা হলো ◈ অজুহাত দেখিয়ে বাংলাদেশ দল ছে‌ড়ে চ‌লে যাওয়া শন টেইট এখন পাকিস্তানের কোচ  ◈ জল্পনার অবসান, দিল্লির কোচ সৌরভ গাঙ্গু‌লি ◈ ইউরোপের স্বপ্নে দালালের ফাঁদ, ঋণ-প্রতারণায় বিপর্যস্ত বাংলাদেশিরা ◈ ফের লঘুচাপের আভাস, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ০৮:০৪ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ মিছিল

স্বপন দেব: [২] দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজারে জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ।

[৩] সোমবার (৩০ নভেম্বর) বিকালে মৌলভীবাজার শহরের চৌমোহনা দলীয় কার্যালয় থেকে জেলা যুবলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল হয়।

[৪] মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক ঘুরে আবার চৌমোহনায় এসে শেষ হয়। মিছিলে জঙ্গিবাদ, মৌলবাদ ও বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মানে বিরোধীতাকারীদের বিরুদ্ধে শ্লোগান দেন যুবলীগ নেতাকর্মিরা। পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, যুগ্ম সম্পাদক সৈয়দ সেলিম ঘশ প্রমুখ।

[৪] এ সময় বক্তারা বলেন,বঙ্গবন্ধুর ভাস্কর্য বসানো নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী যে বিতর্কের সৃষ্টি করছে, তা ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে। জাতীর জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য বসানো নিয়ে কোন ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। আর জঙ্গিবাদ, মৌলবাদসহ এসব ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে বলে হুশিয়ারী দেন বক্তারা। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ