শিরোনাম
◈ বৈধ অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ০২:৪১ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মাসেতু নির্মাণ করে প্রধানমন্ত্রী ষড়যন্ত্রের জবাব দিয়েছেন: খালিদ মাহমুদ

ডেস্ক রিপোর্ট: ঢাকা: রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও পদ্মাসেতু নির্মাণের মাধ্যমে প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের জবাব দিয়েছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে পাবনার ঈশ্বরদীর চরগরগড়িতে বঙ্গবন্ধু জন্মশতবর্ষ আন্তর্জাতিক পর্ষদ আয়োজিত ‘বঙ্গবন্ধু ১০০ জন্মোৎসব’ অনুষ্ঠানমালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলানিউজ

তিনি বলেন, পঁচাত্তরের ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করতে পারেনি, তিনি অমরত্ব লাভ করেছেন। এক মুজিবের রক্ত থেকে লাখো নয়, কোটি কোটি মুজিব জন্ম নিয়েছে। আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের কাঙ্ক্ষিত লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের জবাব দিয়েছেন রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও পদ্মাসেতু নির্মাণের মাধ্যমে।

কবি ড. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউর ররহমান লাল, বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, কবি সুজন বড়ুয়া ও কবি আসলাম সানী।

দু’দিনব্যাপী এ জন্মোৎসবের উদ্বোধন করেন কবি মুহম্মদ নুরুল হুদা।

উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোকচিত্র প্রদর্শনী, বইমেলা, আলোচনা সভা, কবিতাপাঠ, আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নৌ প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করার দুঃসাহস আমাদের নেই। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার মাধ্যমে তাঁর প্রতি সম্মান জানানো হবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, স্বাধীনতার স্বাদ যাতে আমরা না পাই, সে লক্ষ্যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এবং সে হত্যাকে জায়েজ করার জন্য জিয়া, এরশাদ, খালেদা যা যা করা দরকার তা করেছেন। তারা আত্মস্বীকৃত খুনিদের পুনর্বাসিত করেছেন।

 

  • সর্বশেষ