শিরোনাম
◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২০, ০৫:২৪ সকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২০, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. আসাদুজ্জামান রিপন: এক যাত্রায় দুই পথ ও পছন্দের ফর্মুলা

ড. আসাদুজ্জামান রিপন: বিচারপতি খায়রুল হকের দেওয়া একটি রায়ে বলা হয়েছিল সর্বোচ্চ আদালতে কেউ দণ্ডিত হওয়ামাত্র সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, তিনি সাংসদ হতেও পারবেন না এবং ওই পদে বহাল থাকারও অযোগ্য হবেন। আপিলে চূড়ান্তভাবে জয়ী না হওয়া পর্যন্ত তাঁর অযোগ্যতা যথারীতি বহাল থাকবে। কিন্তু এ রায় সরকারি দলের লোকদের বেলায় প্রয়োগ হতে দেখা যায়না।
যেমন ধরুন, বহুল বিতর্কিত আওয়ামী লীগ এমপি হাজী সেলিমের ছেলে ইরফান সম্প্রতি এক বছরের জেল পেয়ে সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদ থেকে বরখাস্ত হয়েছেন। তাঁর বাবা সেলিম এক দশক আগে দুর্নীতির দায়ে ১৩ বছর জেল ও ২০ লাখ টাকা জরিমানায় দণ্ডিত হন। ২০১১ সালে হাইকোর্ট এ রায় বাতিল করলেও আপিল বিভাগ হাইকোর্টের বাতিল রায়টি চার বছর পরেই বাতিল করে পুনঃশুনানির নির্দেশ দেন।
সেই শুনানি থমকে আছে পাঁচ বছর ধরে। সরকারের এ্যটর্নী জেনারেল না হয়ে বাংলাদেশের এ্যটর্নী জেনারেল হলে পরিস্থিতি অন্যরকম হতে পারতো।
ক্ষমতাসীন দলের এমন উদাহরণ আরো আছে। দন্ডিত হয়েও মখা আলমগীর, মায়া চৌধুরীরা মন্ত্রীত্ব করেছেন। আইন তার নিজের পথে হাটেনি!
শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বেলায় জনগন দেখেন - মিথ্যা মামলায়ও জামিন হয়না। সরকারের প্রধান নির্বাহী ক্ষমতার অধিকারীর নির্দেশে গৃহবন্দী করে রাখা যায়।
অথচ প্রকৃত দুর্নীতিবাজদের জামিন মেলে, মন্ত্রীত্ব করতে অসুবিধা হয়না অথবা পুনঃশুনানী থমকে থাকে বছরের পর বছর।
এই ব্যবস্হার পরিবর্তনের জন্যওতো এ সরকারের পরিবর্তন দরকার। দরকার সকল পর্যায়ে বড়ো মাপের রিফর্ম প্ল্যান ও তার বাস্তবায়ন। তাই না?
  • সর্বশেষ
  • জনপ্রিয়