শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষতিকর পোস্ট দিলেই সরিয়ে দেবে ফেসবুক

ডেস্ক রিপোর্ট: কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে ফেসবুক স্বয়ংক্রিয় পদ্ধতিতে পোস্ট প্রকাশের নীতিমালা বা ‘কমিউনিটি স্ট্যান্ডার্ন্ড গাইডলাইন’ পরিপন্থী বিষয়বস্তু সরিয়ে ফেলছে। এখন নীতিমালা পরিপন্থী ও ক্ষতিকর পোস্ট দিলে তা কেউ দেখার আগেই স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। একই সঙ্গে ভাইরাল বা ব্যাপকভাবে ছড়িয়ে পড়া কনটেন্ট প্রাধান্য দিয়ে পর্যালোচনা করা হচ্ছে, প্রযুক্তিগত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার আওতায়ও আনা হয়েছে।

গতকাল ভার্চুয়াল প্ল্যাটফরমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য দিয়েছেন ফেসবুকের কমিউনিটি ইনটেগরিটি টিমের রায়ান বারনেস এবং ক্রিস পাওলো। মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক অংশ নেন।

রায়ান বারনেস জানান, তিনটি পদ্ধতিতে ফেসবুক নীতিমালা অনুসরণের বিষয়টি পর্যবেক্ষণ ও নিশ্চিত করে। এগুলো হচ্ছে- কনটেন্ট পলিসি, কমিউনিটি ইনটেগরিটি এবং গ্লোবাল অপারেশনস। বর্তমানে ফেসবুকে প্রায় ১৫ হাজার কনটেন্ট পর্যালোচক রয়েছেন, যারা ৫০টির বেশি ভাষার কনটেন্ট পর্যালোচনা করতে পারেন।

তিনি আরও জানান, চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে ৯৯ দশমিক ৬ শতাংশ ভুয়া অ্যাকাউন্ট, ৯৯ দশমিক ৮ শতাংশ স্প্যাম, ৯৯ দশমিক ৫ শতাংশ সহিংসতামূলক ও গ্রাফিক কনটেন্ট, ৯৮ দশমিক ৫ শতাংশ সন্ত্রাসীমূলক, ৯৯ দশমিক ৩ শতাংশ শিশু নগ্নতা ও যৌন নিপীড়নমূলক এবং ৯৫ শতাংশ অন্যান্য ক্ষতিকর ও নীতিমালা পরিপন্থী কনটেন্ট অপসারণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়