শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৮:০৯ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মো. গোলাম সারোয়ার: নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার অবস্থানে এখনো নেই ডোনাল্ড ট্রাম্প!

মো. গোলাম সারোয়ার : নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার অবস্থানে এখনো মোটেও নেই ডোনাল্ড ট্রাম্প। বরং তার আইনজীবী রুডি জুলিয়ানি দাবি করেছেন, তাদের কাছে সুনির্দিষ্টভাবে ভোট কারচুপির প্রমাণ আছে। সেগুলো প্রকাশিত হলে ফলাফল পাল্টে যাবে। ডোনাল্ড ট্রাম্প বলেন, ডমিনিয়ন নামের যে কানাডিয়ান সফটওয়্যার কোম্পানির মাধ্যমে বেশ কিছু অঙ্গরাজ্যে ভোট গ্রহণ করা হয়েছে, সেসব জায়গায়তেই জালিয়াতি হয়েছে সবচেয়ে বেশি।

রিপাবলিকান শিবির দাবি করছে, তাদের কাছে প্রমাণ আছে সেই কোম্পানি ডেমোক্র্যাটদের নির্বাচনী তহবিলে চাঁদাও দিয়েছেন গোপনে গোপনে। রিপাবলিকানরা বহু প্রমাণ হাজির করেছেন যে, হেরে যাওয়া কেন্দ্রগুলোতে তাদের এজেন্টদের ভোট গণনার দৃশ্য পর্যবেক্ষণ করতে দেওয়া হয়নি। সেসব কেন্দ্রের তাদের পক্ষের বহু ব্যালট বস্তায় বস্তায় বনে বাদারে ফেলে দেওয়া হয়েছে।
মৃতদের বহু ভোট গাধা মার্কার পক্ষে কাস্ট দেখানো হয়েছে, এমনকি হাতি মার্কার বহু ভোট উল্টো গাধা মার্কাতে জুড়ে দেখানো হয়েছে। মিডিয়াগুলো সরাসরি তাদের বিপক্ষে কাজ করেছে এবং করছে। এসব অভিযোগ করছে এবং বিশ্বাস করছে অন্তত সাত কোটি আমেরিকান। তারা এসব বিশ্বাস করছে বলেই লাখে লাখে রাস্তায় নেমে এসেছে ট্রাম্পের পক্ষে। তাদের প্রতিহত করতে ডেমোক্র্যাটরাও রাস্তায় নামছে। কোথাও কোথাও দু’দল মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে। এতো অনিয়মের অভিযোগের পর আমেরিকা আগামীর পৃথিবীতে কীভাবে ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ’ নির্বাচনের আহ্বান জানাবেন বাকি পৃথিবীকে!

  • সর্বশেষ