শিরোনাম
◈ ইরানের ১৩২ ক্ষেপণাস্ত্র ও ১৯৫ ড্রোন প্রতিহতের দাবি আমিরাত এয়ার ডিফেন্স সিস্টেমের ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সেনাপ্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী নিহত ◈ কাবুলের আকাশে পাকিস্তানি যুদ্ধবিমান, পাল্টা গুলি ছুড়ল আফগানিস্তান, উত্তেজনা তীব্র ◈ ইরানে যৌথ হামলার প্রভাব পড়তে পারে বিশ্ববাজারে, দেশের শেয়ার বাজারে বড় দরপতন ◈ যে কৌশলে চীনকে পাশে পাচ্ছে ইরান! ◈ খামেনির মৃত্যুই শেষ নয়, ইরানের শাসনকাঠামো ভাঙবে না সহজেই: ফরেন পলিসির নিবন্ধ ◈ খামেনিকে হত্যা করে ‘বড় ভুল’ করল যুক্তরাষ্ট্র, যে পরিণতি হতে পারে ◈ ষষ্ঠ দফায় মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান ◈ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় ১ বাংলাদেশি গুরুতর আহত ◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২০, ০২:১৫ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২০, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাসে অগ্নি সংযোগ, হাইকোর্টে আগাম জামিন চান বিএনপি নেতারা

নূর মোহাম্মদ: [২] রাজধানীতে বাসে অগ্নি সংযোগের ঘটনায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী। রোববার বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ তথ্য জানিয়েছেন।

[৩] আবেদনকারীদের মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির পরাজিত প্রার্থী ইশরাক হোসেন, যুবদলের ঢাকা মহানগর সভাপতি ও সম্পাদক এবং ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

[৪] এর আগে ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের দিন ১২ নভেম্বর রাজধানীর বিভিন্ন স্থানে ১০টির বেশি গাড়িতে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়