শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ১০:২৮ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তাণ্ডবে কাঁপছে তেহরান

ইরানের রাজধানী তেহরানে এখন ভোরের সূর্য উঠছে। এর মধ্যেও গত কয়েক ঘণ্টা ধরে সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। রোববার (১ মার্চ) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রাণঘাতী হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের এই রাজধানী শহরটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বোর্মাবর্ষণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

advertisement

ইতোমধ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। খামেনির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ইরানি মিডিয়া। তবে এরপরেও ইরানে হামলা বন্ধ করেনি ইসরায়েল-যুক্তরাষ্ট্র। 

প্রতিবেদনে বলা হয়েছে, ঘণ্টা খানেক আগে, ইউএস সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যায়,  মার্কিন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে এবং সেগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।

advertisement

ওই পোস্টে আরও বলা হয়েছে,  নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কমান্ড এখন দ্রুত পদক্ষেপ নিচ্ছে।

অন্যদিকে ইসরায়েলের প্রতিক্ষা বাহিনী আইডিএফ সবশেষ বলেছে, ইসরায়েলি বিমান বাহিনী ইরানজুড়ে ইরানি সন্ত্রাসী শাসনের আওতায় থাকা ৩০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

advertisement

এসব লক্ষ্যবস্তুর মধ্যে মধ্যে রয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, শাসন সংশ্লিষ্ট বিভিন্ন টার্গেট এবং সামরিক কমান্ড সেন্টার।

  • সর্বশেষ