শিরোনাম
◈ অভিনেত্রী রিনা রহমান আর নেই ◈ সংবিধানে ফিরছেন সা‌বেক রাষ্ট্রপ‌তি জিয়াউর রহমান, বাদ যা‌চ্ছেন শেখ মু‌জিব ◈ আ‌র্সেনা‌লের নতুন জা‌র্সিতে কী আ‌ছে, এটা নি‌য়ে কেন এত হইচই  ◈ টোল কমিয়ে কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে সরকারের নতুন উদ্যোগ ◈ জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাসে নতুন সংযোজন: উদ্বোধন হচ্ছে কাল ‘জুলাই ৩৬ গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ ◈ বাংলাদেশের সঙ্গে পারমাণবিক সহযোগিতা পুনরায় শুরু করতে চায় যুক্তরাষ্ট্র ◈ টাঙ্গুয়ার হাওরে নতুন বিধিনিষেধ, কোন এলাকা পর্যন্ত চলবে পর্যটকবাহী নৌযান? ◈ আগামী সপ্তাহে খুলছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস লেন ◈ সংবিধানে বড় রদবদলের পথে সরকার, আজ বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০১:১৮ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের ১৩২ ক্ষেপণাস্ত্র ও ১৯৫ ড্রোন প্রতিহতের দাবি আমিরাত এয়ার ডিফেন্স সিস্টেমের

দেশটির মন্ত্রণালয়ের দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের ফলে দেশজুড়ে কিছু ধ্বংসাবশেষ পড়েছে এবং কিছু বেসামরিক স্থাপনায় সামান্য ক্ষতি হয়েছে। তবে সংশ্লিষ্ট সংস্থা অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং নাগরিক ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলার শুরু থেকেই দেশটির এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় ভূমিকা রেখেছে। মন্ত্রণালয়ের দাবি, এ পর্যন্ত ১৩৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২০৯টি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ১৩২টি ক্ষেপণাস্ত্র ও ১৯৫টি ড্রোন প্রতিহত করা হয়েছে। বাকি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সমুদ্র বা দেশের বিভিন্ন এলাকায় পড়েছে।

ইউএই জানিয়েছে, এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং দেশের সার্বভৌমত্বের স্পষ্ট অবমাননা। এটি নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি এবং দেশের স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে। 

সূত্র: এমিরেটস নিউজ এজেন্সি

  • সর্বশেষ
  • জনপ্রিয়