শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০১:১৭ রাত
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডা. জাকারিয়া চৌধুরী: তুমি গ্রাম থেকে নগরে এসেছো ?

ডা. জাকারিয়া চৌধুরী: তুমি গ্রাম থেকে নগরে এসেছো ? নগর, বন্দর নিজ যোগ্যতায় পার হয়ে দেখি মহানগরেও এসে গেছো!! আশ্চর্য !!! কি বললে এখানেই থিতু হবার ইচ্ছে তোমার ? তাহলে তুমি বিরাট একটা মুল্য দেবার প্রস্তুতি নাও। কাপুরুষ হও প্রথমে। তারপর বেঁচে থেকেও কয়েকবার মরতে শেখ। যদি না পারো, ব্যাক টু দ্যা প্যাভিলিয়ন। ঢাকা বলো কিংবা দিল্লী লন্ডন, সব শহর-ই তোমাকে মুল্যায়ন করে একটা দর হাকবে। যদি সেটা পরিশোধ করতে পারো, তবে কাপুরুষ হয়ে বাকি জীবন এখানে থেকে যাবার সুযোগ তুমি হয়তো পাবে। যদি না পারো তাহলে নিশ্চিতভাবে তুমিও কিছুদিন আমার মত কবিতা লিখে লিখে ক্লান্ত হবে। দুনিয়ার সকল শ্রান্তি নিয়ে ফিরে যেতে হবে তোমার প্রথম নগরে। নতুন আরেকটা ঠিকানা বানিয়ে থাকতে হবে। আগের সংসারে যে ঘরটিতে তুমি বেড়ে উঠেছিলে, সেটি কবেই নেই হয়ে গেছে। বিশ্বাস না হলে গিয়ে দেখ। কেউ মনে রাখেনি তোমাকে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়