শিরোনাম
◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ১১:১৯ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ তরুণ হত্যায় চাকরিচ্যুত হলেন পুলিশ কর্মকর্তা, বিক্ষোভ

সিরাজুল ইসলাম: [২] হত্যাকাণ্ডের তিনদিন পর শুক্রবার রাতে তাকে চাকরিচ্যুত করা হয়। তার বিরুদ্ধে বহুমুখী নীতি ও প্রক্রিয়া ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। রয়টার্স

[৩] ওই পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। শিকাগো শহরের ৭২ কিলোমিটার উত্তরে ইলিনয়েস রাজ্যের লেক কাউন্টির উয়াকেগানে ট্রাফিক স্টপজে মঙ্গলবার গাড়ির ভেতরে পুলিশের গুলিতে নিহত হন কৃষ্ণাঙ্গ তরুণ মারসেলিস স্টিনেটি (১৯)। এ সময় তার বান্ধবী তাফারা উইলিয়ামস (২০) আহত হন। গার্ডিয়ান

[৪] পুলিশের এ পদক্ষেপে সন্তুষ্ট নন লেক কাউন্টির লোকজন। শনিবার সেখানে ২০০ থেকে ৩০০ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। স্থানীয় সংগঠন ক্লাইডি ম্যাকলেমোর এ বিক্ষোভ আয়োজন করে। মে মাসে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড এবং আগস্টের জ্যাকব হত্যাকাণ্ডের পরও সেখানে বিক্ষোভ হয়েছিলো। সিএনএন

[৫] উয়াকেগানের এক পুলিশ কর্মকর্তা বলেন, মঙ্গলবার রাতে ওই পুলিশ কর্মকর্তা গাড়ি থামানোর চেষ্টা করেন। গাড়ি না থামানোয় নিজের নিরাপত্তার জন্য তিনি গুলি চালান। গাড়িতে কোনও অস্ত্র পাওয়া যায়নি। আহত তরুণী হাসপাতালে ভর্তি আছেন। ওয়াশিংটন পোস্ট

[৬] উইলিয়ামের আইনজীবী বেন ক্রাম্প বলেন, পুলিশের বর্ণনায় তাদের আস্থা নেই। কারণ তারা বারবার দেখেছেন- কৃষ্ণাঙ্গ দের হত্যার পর পুলিশ ভুলভাবে ও মিথ্যা তথ্য হাজির করে।

[৭] যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ইলিনয়েস স্টেট পুলিশকে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়