শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৯ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌন অপরাধী স্বর্ণকেশী সুইডিশ তরুণীর প্রস্তাব লুফে নেন অনিল আম্বানি: এপেস্টেইন কেলেঙ্কারি

এনডিটিভি: কুখ্যাত যৌন অপরাধী ও দণ্ডিত জেফরি এপস্টেইনের প্রভাব শুধু পশ্চিমা বিশ্বে সীমাবদ্ধ ছিল না; তা বিস্তৃত ছিল ভারতের প্রভাবশালী ব্যবসায়ী মহলেও। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত বিপুল নথি থেকে উঠে এসেছে, আম্বানি পরিবারের সদস্য অনিল আম্বানির সঙ্গে মার্কিন এই ধনকুবের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সামাজিক ও ব্যক্তিগত যোগাযোগের তথ্য। খবর এনডিটিভির।

ফাঁস হওয়া নথি অনুযায়ী, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত অনিল আম্বানি ও এপস্টেইনের মধ্যে নিয়মিত বার্তা আদান-প্রদান হতো। ২০১৭ সালের ৯ মার্চের এক কথোপকথনে এপস্টেইন অনিল আম্বানির কোন ধরনের নারী/তরুণী পছন্দ সে সম্পর্কে জানতে চান। উত্তরে আম্বানি বলেন, তিনি এপস্টেইনের প্রস্তাব শুনতে আগ্রহী। এরপর এপস্টেইন একজন লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণীর প্রস্তাব দেন, যা আম্বানি তাৎক্ষণিকভাবে লুফে নেন-এমন তথ্য নথিতে উল্লেখ রয়েছে।

অন্য এক কথোপকথনে এপস্টেইন মজা করে জানতে চান, আম্বানির পছন্দের তালিকায় কোনো হলিউড অভিনেত্রী বা মডেল আছেন কিনা। এপস্টেইন রসিকতা করে বলেন, মেরিল স্ট্রিপ হলে তিনি সহায়তা করতে পারবেন না। জবাবে আম্বানি স্কারলেট জোহানসনের নাম উল্লেখ করেন। উল্লেখযোগ্য যে, ওই সময় অনিল আম্বানির মালিকানাধীন রিলায়েন্স এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘ঘোস্ট ইন দ্য শেল’ চলচ্চিত্রে স্কারলেট জোহানসন অভিনয় করেন।

নথিপত্রে আরও বলা হয়েছে, ২০১৯ সালে নিউইয়র্ক সফরের সময় এপস্টেইন অনিল আম্বানিকে নিজের আপার ইস্ট সাইডের বাসভবনে আমন্ত্রণ জানান। সেখানে ব্যক্তিগত বৈঠকের বিষয়টি সহকারীদের বার্তালাপেও নিশ্চিত হয়েছে। এ ছাড়া প্যারিস ও ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সময় তাঁদের সাক্ষাতের পরিকল্পনার কথাও উঠে এসেছে।

আম্বানি পরিবারের সঙ্গে সম্পর্ক জোরদার করতে এপস্টেইন ‘আম্বানি অ্যান্ড সন্স’সহ বিভিন্ন বই সংগ্রহ করেছিলেন বলেও নথিতে উল্লেখ আছে। এমনকি ভারতীয়-মার্কিন আধ্যাত্মিক গুরু দীপক চোপড়ার কাছেও অনিল আম্বানি সম্পর্কে খোঁজখবর নেন এপস্টেইন। আম্বানিকে অত্যন্ত ধনী, পরিচিতি-প্রত্যাশী ও সেলিব্রিটি সচেতন ব্যক্তি হিসেবে বর্ণনা করেছিলেন সেই আধ্যাত্মিক গুরু। এর আগে এপস্টেইন কেলেঙ্কারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উঠে। 

  • সর্বশেষ