শিরোনাম
◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ১১:৩৪ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খোশরোজ সামাদ: করোনা, কীর্তিনাশা এক ভয়াল নীরব ঘাতক

খোশরোজ সামাদ: [১] একাত্তরের ১৪ই ডিসেম্বর। পরাজয় অত্যাসন্ন জেনে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসরেরা জাতিকে মেধাশূন্য করবার জন্য নিষ্ঠুরতম হত্যাযজ্ঞ চালায়। দেশ এবং জাতি হারায় তার শ্রেষ্ঠ সূর্যসন্তানদের। সেই সব বাতিঘরের অভাব পূরণ করা যেকোনো জাতির পক্ষেই কষ্ট সাধ্য।

[২] সম্প্রতি করোনা নামের ক্ষুদ্রাতিক্ষুদ্র অনুজীব সারা দুনিয়াকে মেধাশূন্য করবার যে উন্মত্ততায় নেমেছে বাংলা নামের পলল মাটিও সেই বিষবৃক্ষ থেকে মুক্তি পায় নি। ছবিতে দেয়া বিদগ্ধজনেরা ছিলেন আমাদের শক্তি আর আশ্রয়ের মমতামাখা আঁচল। করোনা তার হিংস্র থাবায় সেই জমিনটুকু কেড়ে নিয়েছে।

[৩] মেধাদীপ্তরা নিরন্তর সাধনা আর নিরবিচ্ছিন্ন চেষ্টায় যখন দেশ ও জাতির সম্পদ হয়ে উঠেন তখন অনেকেরই বয়স অর্ধ দশক ছুঁয়ে যায়। গোঁদের উপর বিষফোঁড়া হয়ে থাকে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাঁপানিসহ নানারোগ যা করোনা সংক্রমণের মোক্ষম ক্ষেত্র। তাই আমাদের পিতামহ, পিতৃগণের জ্বর, কাশি, শ্বাসকষ্ট,পাতলা পায়খানাসহ যেকোনো উপসর্গে বাড়তি সতর্কতা মেনে চলা দরকার।

[৪] বন্ধুর বুদ্ধি, যার আগে করোনা হয়েছিলো এমনজনের পরামর্শ, ফেসবুকের জ্ঞান, গুগলের খন্ডিত তথ্য, দোকানদারের পরামর্শে ওষুধ সেবন স্বজন হারানোর কান্না ডেকে আনতে পারে। তাই যেকোনো উপসর্গকে হালকা করে না দেখে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করাই শ্রেয়।

[৫] চলতি সাপ্তাহিক ছুটি শুক্র, শনি ২৩,২৪ অক্টোবর ২৪ ঘন্টাই টেলিমেডিসিন সেবা চালু আছে। হোয়াটসঅ্যাপে ০১৭০৭৫৪৯৩৫৯ নম্বরে সমস্যা জানিয়ে এস এম এস করুন। আমি দ্রুতই রিং ব্যাক করবো। বিশেষ প্রয়োজনে রিং করা যেতে পারে। আপনার সুস্বাস্থ্যই কাম্য।

  • সর্বশেষ