শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০৮:০৬ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাজেদা পারভীন সাজুর কবিতা: থামবে না সেই কান্না

লিখবো শুধু আজ তার কথা
হেসে খেলে মায়ের আচঁল ধরে
কখনো বোনের বেনী ধরে
সারাবাড়ি মাথায় করে বাবার আশায় দিন গুনে ।
সেই ছেলেটি স্বপ্ন দেখে
দেশরক্ষায় আবার জীবন দেবে ।
সবার আদর আর ভালবাসায়
মোড়া ছিল ছোট্ট রাসেল ।
বাবা, মা, ভাই, বোন আর ভাগ্নে
সেই তো তার স্বর্গ সম !
বায়না ধরে হাসু আপা যাবো আমি তোমার সাথে-
বোনটি বলেন, এইতো মাত্রতো আর কটা দিন
দেখিস ফিরবো আবার তোর কাছে ।
কিন্তু এমন সময় থমকে দাঁড়াল গোটা বিশ্ব
শুধু দেখলো নিষ্ঠুর আর প্রতিহিংসার এক তান্ডব ।
অমানুষ গুলোর হাতে রক্ত এখনো ঝরঝর করে বইছে .....
  • সর্বশেষ