শিরোনাম
◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী ◈ সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ◈ ইরান-যুক্তরাষ্ট্রের ‘১৪ দফা’ চুক্তি ফাঁস, সামনে আসছে যুদ্ধবিরতির রূপরেখা ◈ ‘আমরা খালেদা জিয়ার সৈনিক, দেশ ছেড়ে কোথাও যাব না’ ◈ সীমান্ত হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দেশে হাম সন্দেহে মৃত্যু আরও ৪ জনের, নতুন করে আক্রান্ত ৯৬৬ ◈ শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, বাজেট নিয়ে সমালোচকদের কড়া জবাব প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরে গৃহবধূকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

সাবরীন জেরীন: [২] মাদারীপুরে অপহরণ করে গৃহবধূকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কলাবাড়ি ও মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

[৩] গ্রেপ্তারকৃতরা হলেন, পানিছত্র এলাকার লতিফ বেপারী ছেলে ফারুক হোসেন (৪৬), মহিষেরচর এলাকার বেলুন হাওলাদারের ছেলে তৈয়ব আলী হাওলাদার (৪৮) ও একই এলাকার মান্নান হাওলাদারের ছেলে লিটন হাওলাদার (৪৯)।র‌্যাব জানায়, সদরের কলাবাড়ি এলাকায় অপহরণ করে এক গৃহবধূকে তিনদিন আটকে দলবদ্ধ ধর্ষণ করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি বাড়িতে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালায়।

[৪] এসময় গৃহবধূকে উদ্ধার করা হয়, পাশাপাশি মূলহোতা ফারুক হোসেনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শহরের পানিছত্র এলাকায় অভিযান চালিয়ে তাদের দুই সহযোগী লিটন ও তৈয়ব আলীকে আটক করা হয়। পরে আটককৃতদের ও উদ্ধার গৃহবধূকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব।

[৫] এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করলে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে পাঠায় পুলিশ। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শহিদুল ইসলাম তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়