শিরোনাম
◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৬:২৫ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বন্ধুদের অসম্মান হওয়ার ভয়ে তিন লাখের ঘড়ি পরেন না ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টির নাম্বার ওয়ান বোলার  বরুন চক্রবর্তী। ভারতের অন্যতম তারকা ক্রিকেটার এখন তিনি। অথচ কোটি কোটি টাকার মালিক হয়েও মধ্যবিত্ত জীবনযাপন করেন বরুণ। অযথা টাকার গরম দেখাতে চান না ভারতের এ মিস্ট্রি স্পিনার।

সম্প্রতি একটি অনুষ্ঠানে বরুণ বলেন, ‘আমি অভাব দেখেছি। ফিক্সড ডিপোজ়িট ছাড়া আমি কোথাও টাকা জমাতে পারিনি। আমার মানসিকতা এখনও মধ্যবিত্ত। আমি জানি, অর্থের ক্ষমতা অনেক বেশি। তাই সেই অর্থ বুঝে খরচ করা উচিত। -- ডেই‌লি ক্রিকেট 

আইপিএল, জাতীয় দলের সুবাদে অনেক টাকাই কামিয়েছেন বরুণ। তারপরও ৩০-৪০ লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে নাকি তার অপরাধবোধ হয়। তার মতে, এই টাকায় কোনো কোনো পরিবারের দুই বা তিন পুরুষের অর্থনৈতিক সমস্যার সমাধান করা যায়।

৩০ বা ৪০ লক্ষ টাকার ঘড়ি কিনতে আমার অপরাধ বোধ হয়। সেই টাকা দিয়ে কারো দুই বা তিন পুরুষের অর্থের সমস্যা মেটানো যায়’- বলছিলেন বরুণ

ভারতীয় এ স্পিনারের অনেক বন্ধুই সাধারণ জীবনযাপন করেন। একবার পছন্দ করে তিন লাখ টাকার ঘড়ি তাদের সামনে পরেন না তাদের অসম্মান হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

বরুণ বলেন, ‘একবার পছন্দ হয়েছিল বলে ৩ লক্ষ টাকার একটা ঘড়ি কিনেছিলাম। কিন্তু সেটাও পরতে পারি না, আলমারিতে রাখা আছে। যাদের সঙ্গে বড় হয়েছি তাদের মধ্যে অনেকেই সাধারণ জীবন যাপন করে। তাদের সামনে দামি ঘড়ি পরলে মনে হবে, ওদের অসম্মান করছি। আমি পরতেই পারব না।

  • সর্বশেষ