শিরোনাম
◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৬:০৫ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুরে ২০৭ রানে অলআউট বাংলাদেশ

মাহিদুল ইসলাম অঙ্কন ওয়ানডেতে প্রথম ম্যাচ খেলতে নেমেছেন। এই উইকেটরক্ষক-ব্যাটার অভিষেকেই ফিফটির দ্বারপ্রান্তে ছিলেন। বাউন্ডারি হাঁকিয়ে পূর্ণ করতে না চাইলেই হয়তো প্রথম ম্যাচেই ফিফটিটা পেতে পারতেন তিনি। কিন্তু ৪৬তম ওভারে রোস্টন চেসকে বাউন্ডারি হাঁকাতে গেলেন অঙ্কন।

তার ব্যাট মিস করতেই অফস্পিনারের বল আঘাত হানে উইকেটে। স্লোগ সুইপে বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করা অঙ্কন এতে হতাশ হয়ে কিছুটা সময় পিচে থাকলেন। তাতে থেমে চায় তার ৪৬ রানের ইনিংস।  তিন চারে ধীর গতির ইনিংসটি খেলেন ৭৬ বলে।

অঙ্কনের মতো ধীর গতির ব্যাটিং করে অন্যরাও বাংলাদেশকে হতাশ করেছেন। সবমিলিয়ে বাংলাদেশ কোনো রকমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুই শ রান পাড় করতে পেরেছে। তাওহিদ হৃদয়ের ফিফটিতে ২০৭ রান করে বাংলাদেশ। রান হবে কি করে? বড় সংগ্রহ দাঁড় করাতে হলে শুরুটা করতে হয় দারুণ।

কিন্তু বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার দলীয় ৮ রানেই ফিরলেন। সেখান থেকে ৭১ রানে জুটি গড়ে অবশ্য ধাক্কা সামলালেন নাজমুল হোসেন শান্ত-হৃদয়। কিন্তু রান তুললেন শম্ভুক গতিতে। ব্যক্তিগত ৩২ রান করে যখন শান্ত বিদায় নিলেন ততক্ষণে তৃতীয় উইকেটের জুটিটি গড়তে দুজনে বল খেলেছেন ১২০। বাংলাদেশ দলীয় স্কোর ১০০ করতে পেরেছে ৩০ ওভারে।

উইকেট ৩টিই। ইনিংসের একমাত্র ফিফটিয়ানের ইনিংসটিও ছিল ‘গরুর গাড়ির’ মতো। ৩ চারে ৫১ রানে যখন হৃদয় বিদায় নিলেন তখন নামের পাশে বলের সংখ্যা ৯০। অন্যরা টেস্ট খেললেও শেষ দিকে যা একটু টি-টোয়েন্টি খেলেছেন রিশাদ হোসেন। তার ২৬ রানের সৌজন্যে শেষে দুই শ রান পাড় করতে পেরেছে বাংলাদেশ। ২০০ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজিয়েছেন ২ ছক্কা ও ১ চারে। ক্যাবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জেইডন সিলস।

 

  • সর্বশেষ