শিরোনাম
◈ অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোয় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার (ভিডিও) ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাহজালাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হবে শিগগিরই ◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৪:০২ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দশ জনের ইংল্যান্ডকে হারালো ডেনমার্ক

স্পোর্টস ডেস্ক : [২] ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার দু’দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে শুরুতেই দশ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড। সেই ধাক্কা যেনো তারা কোনোভাবেই সামলে উঠতে পারেনি। এমনকি ইংল্যান্ডের হয়ে শততম ম্যাচ খেলতে নামা এরিকসেনও গোলের দেখা পাননি। মাঠের চিত্রটা এ রকমই ছিলো। তবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতে ভুল করেনি ডেনমার্ক।

[৩] লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে নেশন্স লিগে বুধবার ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচে ১-০ গোলে জেতে ডেনিশরা। দুই দলের মধ্যে প্রথম ম্যাচে গত মাসে ডেনমার্কের মাঠে গোলশূন্য ড্র করেছিল ইংল্যান্ড।

[৪] চার ম্যাচে তিন জয় ও এক হারে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বেলজিয়াম। দুই জয় এবং একটি করে ড্র ও হারে ডেনমার্ক আর ইংল্যান্ডের সমান ৭ পয়েন্ট। ডেনিশরা আছে দুই নম্বরে। আইসল্যান্ড এখনও কোনো পয়েন্ট পায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়