শিরোনাম
◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ১০:৪১ রাত
আপডেট : ২২ জুলাই, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ারায় অবৈধ বালু মহলে ইউএনও’র হানা, ৫০ হাজার টাকা জরিমানা ও ট্রাক-এস্কেভেটর জব্দ

এস এম সালাহউদ্দিন, আনোয়ারা (চট্টগ্রাম) : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও স্তুপ করে ব্যবসা পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১১ মার্চ) উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের টাংগার পুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ বালু স্তুপ করার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি ট্রাক ও একটি এস্কেভেটর জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে টাংগার পুল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও স্তুপ করে বিক্রির অভিযোগ ছিল। এতে স্থানীয় পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি সড়ক ও আশপাশের এলাকার স্বাভাবিক পরিবেশও বিঘ্নিত হচ্ছিল।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তাহমিনা আক্তারের  নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে দেখা যায়, টাংগার পুল সংলগ্ন এলাকায় নিয়ম-কানুনের তোয়াক্কা না করে বিপুল পরিমাণ বালু স্তুপ করে রাখা হয়েছে এবং সেখান থেকে ট্রাকের মাধ্যমে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল।

এ সময় দায়ী ব্যক্তিকে আইনের আওতায় এনে একটি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অবৈধ কর্মকাণ্ডে ব্যবহৃত একটি ট্রাক ও একটি এস্কেভেটর জব্দ করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও স্তুপ করার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ভারী যানবাহন চলাচলের কারণে সড়কেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রশাসনের এ ধরনের অভিযানকে তারা স্বাগত জানিয়ে নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও মজুদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের আশা, প্রশাসনের ধারাবাহিক অভিযান ও কঠোর নজরদারির মাধ্যমে আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় চলমান অবৈধ বালু উত্তোলন ও ব্যবসা বন্ধ হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।

  • সর্বশেষ