শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৫৬ ◈ রংপুরের চার খুনের তদন্তে নতুন মোড়, সিদ্ধার্থ-মুগ্ধের শরীরে মেলেনি মাদকের অস্তিত্ব ◈ মক্কা চুক্তি: কৌশল ও প্রতিরক্ষা কমিটির বৈঠক আজ, আলোচনায় যা থাকবে ◈ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়ে দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩: ইসি সচিব ◈ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান ◈ আইপিইউ মহাসচিবের সঙ্গে স্পিকারের বৈঠক, গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে আলোচনা ◈ খার্গ দ্বীপ কি ‘ধ্বংস করে দেওয়া হচ্ছে’, যা জানাল রয়টার্স ◈ মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ ◈ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন ◈ শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ১০:৪৫ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় বাড়ি ভাঙচুর, মালামাল লুট

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরে মাদক বিক্রি নিষেধ করায় বসতবাড়িতে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে বাড়িঘর কুপিয়ে ভাঙচুর, নগদ অর্থ ও মালামাাল লুট করাসহ বেশ কয়েকজনকে মারপিট করেছে মাদক ব্যবসায়ীরা।

শনিবার (২১ ফেব্রুয়ারী) সন্ধ্যা সারে ৬ টার দিকে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়েরচর গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর ৯৯৯ এ কল করলে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ।

এ ঘটনায় আলেয়া বেগম বাদী হয়ে, শেরপুর সদর উপজেলা লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়ের চর গ্রামের শরাফত  আলীর  ছেলে মাদক ব্যবসায়ী আঃ মালেক, ছেলে শামীম, মৃত জালালের ছেলে সেলিম, রফিকুলের ছেলে নাজমুল, আ: রাজ্জাকের ছেলে রাব্বি,মল্লিক চানের লালচান, উজ্জল, সুজা মিয়ার ছেলে আ: বারেক সহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে শেরপুর সদর  থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

আলেয়া বেগম ঘটনার বর্ণানা করে বলেন,সকালে আমার ছেলে মাদক বিক্রি নিষেধ করায় কথা কাটাকাটি হয় পরে  সন্ধ্যা  ৬ টার দিকে একই এলাকার আ: মালেক তার দলবল নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে  হামলা চালিয়ে কয়েকজনকে মারপিট করে পরে বাড়ি ঘরের  টিনের বেড়া ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তছনছ করে বাড়ির  ভিতরে  প্রবেশ করে তারা ঘরের মধ্যে থাকা সুকেসের ড্রয়ার ভেঙ্গে ৯৯হাজার টাকা, এবং বাড়ির সংলগ্ন দোকান থেকে ১০হাজার ৫ শত টাকা সহ মুদির মালামাল লুট করে নিয়ে  চলে যায়। চলে যাওয়ার সময় তারা আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়।

এঘটনায় আবু বক্কর সিদ্দিক বলেন, মালেক, শামীম, সেলিম এরা এলাকায় দীর্ঘদিন যাবত  মাদক ব্যবসা করে আসছিল। ঘটনার দিন আমার ছোট ভাই মাদক ব্যবসা করতে নিষেধ করেছিল। এতে ক্ষিপ্ত হয়ে মালেক তার দলবল নিয়ে সন্ধ্যায় আমাদের বাড়িতে হামলা চালিয়ে আমাদেরকে মারপিট করে পরে আমার পিছন দিয়ে পালিয়ে গেলে তার আমাদের ঘরবাড়ি রাম দা দিয়ে কুপিয়ে ভাংচুর করে এবং ঘরে থাকা টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়। পরে আমার মা ৯৯৯ এ কল করেন। এর কিছুক্ষণ পর পুলিশ এসে ভাঙচুরের ছবি ও ভিডিও করে চলে যান।

এবিষয়ে সাব ইন্সপেক্টর রাফি বলেন, অভিযোগ পেয়ে তদন্ত করেছি। তদন্ত রিপোর্ট আদালতে পাঠানোর পক্রিয়া চলছে। 

  • সর্বশেষ