শিরোনাম
◈ ট্রাম্পের ক্ষমতা দখলের ডাক প্রত্যাখ্যান, রাস্তায় নেমে খামেনির পক্ষে ইরানিরা ◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৮:৩৪ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৭১ টিভির বিরুদ্ধে দেয়া বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা না চাইলে নূরকে গণমাধ্যমের শত্রু হিসেবে চিহ্নিত করা হবে: ডিইউজে

বাশার নূরু:[২] ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ‘একাত্তর টেলিভিশন বয়কটের ডাক’ দেওয়ায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

[৩] বুধবার সংগঠনটির সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু এক বিবৃতিতে বলেন, কোনও টেলিভিশনের টকশো’র আমন্ত্রণ তিনি প্রত্যাখ্যান করতে পারেন। কিন্তু সেই টেলিভিশনকে বয়কট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নুর যেভাবে নোংরা তৎপরতা চালিয়েছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একাত্তর টিভির ফোন নম্বর ফেসবুকে শেয়ার করে তিনি গর্হিত অপরাধ করেছেন। সেই নম্বরে প্রতিক্রিয়াশীল মৌলবাদী চক্র ক্রমাগতভাবে অশ্লীল বক্তব্য ও হুমকি দিয়ে যাচ্ছে। নুর এ ঘটনায় স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি হিসেবে চিহ্নিত হচ্ছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়