শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৯:৩৬ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাদিয়া নাসরিন: নিজেকে অবিশ্বাস করার মতো যন্ত্রণা আর একটিও নেই

সাদিয়া নাসরিন: মধ্যবয়সে এসে, যে বয়সে একটু বড় হতে হয়, একটু গভীর হতে হয়, সেই বয়সে এসে যদি বইপত্র পড়া মানুষজন, নিজের আইডেন্টিটি তৈরী করা মানুষজন, ভিষণ রকমের উন্নাসিকতায় ভোগে, কারণে অকারণে কাউকে না কাউকে পোক করতে থাকে, পিঞ্চ করতে থাকে, তাচ্ছিল্য করতে থাকে, ট্রোল করে বিকৃত আনন্দ পেতে থাকে, তখন বুঝে নিতে হয় মানুষটা ভয়ংকর কোন মানসিক সংকটের ভেতর দিয়ে যাচ্ছে।
সেই সংকটের উৎস হতে পারে মধ্যবয়সের আবেগ ও একাকীত্ব, হতে পারে নিজের ভেতরে বাড়তে থাকা দ্বৈত ব্যক্তিত্বের সংঘাত, হতে পারে নিজেকে প্রমাণ করতে না পারার গ্লানি, হতে পারে অন্যের সুবিধাভোগী হয়ে নিজের জীবনের 'অপচয়' দেখার যন্ত্রণা, হতে পারে নিজের উপর সীমাহীন অসম্মান।
কারন যাই হোক না কেন, ফলাফল একটাই। তা হলো নিজের প্রতি অবিশ্বাস, অনাস্থা। এই জগতে যতো রকমের যন্ত্রণা মানুষ পায়, তার মধ্যে নিজেকে অবিশ্বাস করার মতো যন্ত্রণা আর একটিও নেই।এই যন্ত্রণার কথা কাউকে বলা যায়না। নিজেকে বিশ্বাস করতে না পারলে মানুষ কোনদিনই নিজের প্রতি সুবিচার করতে পারেনা।
অনেক চড়াই উতরাই পেরিয়ে এসেছি বলেই আমি এই যন্ত্রণাকে জানি। বুঝি বলেই, স্বপ্ন আর সাহসের সমন্বয় করতে না পারা এই নিরুপায় মানুষগুলোর উপর আমার কখনো রাগ হয়না। শত ছোবল খেয়েও আমি তাই তাদের হাত ছেড়ে দেইনা। তাদের সমব্যথীই হই শেষ পর্যন্ত।
সামান্য জাগতিক সুবিধা আর আরামের লোভে নিজের সম্মান বিসর্জন দেয়া, নিজেকে নিজের ভাবতে না পারা, নিজের নি:শ্বাসের উপর নিজের দাবী রাখতে না পারা মানুষদের উপর আসলে রাগ করা চলেনা। বরং সুযোগ পেলে ভালোবেসে, তাদের সংকট উত্তরণে সাহায্য করতে হয়, হাত ধরে জীবনের পথ চিনিয়ে দিতে হয়।
এটাই এগিয়ে থাকা মানুষের ধর্ম। ফেসবুক থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়