শিরোনাম
◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা ◈ মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ১০:১৫ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম সদরঘাট এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরীর সিএমপি সদরঘাট থানার সরকার পুকুর পাড় এলাকায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টায় মো. রিয়াজ (২২) নামে ওই যুবককে গ্রেফতার করে সদরঘাট থানা পুলিশ।

[৪] গ্রেফতার হওয়া মো. রিয়াজ ডবলমুরিং থানার মোগলটুলির কাটা বটগাছ এলাকার মো. হানিফের ছেলে।

[৫] পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর সদরঘাট থানার সরকার পুকুর পাড় এলাকায় এক কিশোরীকে বন্ধুর বাসায় নিয়ে মো. রিয়াজ নামের ওই যুবক 'ধর্ষণ' করেন। এ ঘটনায় সিএন্ডএফ এজেন্টের কর্মচারী কিশোরীর পিতা বাদী হয়ে সদরঘাট থানায় একটি মামলা করেন।

[৬] সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) আহমেদ উল্লাহ ভূঁইয়া বলেন, 'ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।

[৭] যেখানে সে বিচারকের কাছে ২২ ধারার জবানবন্দি দিবেন।' গ্রেফতার আসামি মো. রিয়াজকেও আদালতে পাঠানো হবে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ২ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান পরিদর্শক আহমেদ উল্লাহ ভূঁইয়া।পুলিশ জানায় তার বিরুদ্ধে ডবলমুরিং এলাকায় ছাত্রলীগের নাম ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগও আছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়