শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ০৪:২০ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামুতে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

কামাল শিশির: [২] রামুতে ৫ম শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রামু উপজেলার চা বাগান এলাকায় ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়।

[৩] ভিকটিমের মা বাদী হয়ে (১০ অক্টোবর ) শনিবার সকালে রামু থানায় একটি মামলা করেন।

[৪] অতিরিক্ত পুলিশ সুপার জানান, খবর পেয়ে রামু থানার পুলিশ শুক্রবার রাতে ভিকটিমকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করেন। গভীর রাতেই অভিযান চালিয়ে ধর্ষক সাইফুল ইসলাম সোহেলকে আটক করে। সে জোয়ারিয়ানালা ইউনিয়নের পাহারিয়া পাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র। অপর সহযোগী শাহেদকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

[৫] কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী তার ছোট বোন ও এক বান্ধবীকে নিয়ে গতকাল শুক্রবার দুপুরে তার বাড়ি থেকে পার্শ্ববর্তী নাইক্ষংছড়ি উপজেলায় বেড়াতে যায়।

[৬] শুক্রবার সন্ধ্যায় নাইক্ষংছড়ি থেকে সিএনজি অটোরিকশায় করে বাড়িতে ফেরার পথে রামু চা বাগান এলাকায় পৌছে ওই স্কুল ছাত্রীর বন্ধুর সাথে কথা বলছিল। এ সময় ঘটনাস্থলে সাইফুল ও তার বন্ধু শাহেদ এসে শিশুটিকে পাশের পাহাড়ি খাদে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সিএনজিতে অবস্থানরতরা চিৎকার করায় লোকজন এগিয়ে আসলে ধর্ষকরা পালিয়ে যায়। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়