শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৭:১০ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী বিএনপির বিক্ষোভ সমাবেশ বৃহস্পতিবার

শাহানুজ্জামান টিটু: [৩] বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ধর্ষণবিরোধী মানবন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচির ঘোষণা দেন। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মানববন্ধনটি এক পর্যায়ে বিক্ষোভ সমাবেশে পরিণত হয়।

[৪] সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের মতো বিষয়গুলো এই অবৈধ সরকারের ছত্রছায়ায় নিরন্তন বিষয় হয়ে গেছে। শুধু ধর্ষণ বা যৌন নির্যাতন বেড়ে যাওয়া নয়, একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলার অবনতি হয়েছে এবং দেশ অর্থনৈতিকভাবেও ধ্বংস হয়েছে।

[৫] তিনি বলেন, মা-বোনদের ওপর নির্যাতন সারাদেশে ছড়িয়ে পড়েছে। নারীর শ্লীলতাহানী, নারীর ওপর নির্যাতন এটা এখন এই অবৈধ সরকারের নিয়মিত ব্যবস্থায় পরিণত হয়েছে। আপনারা (সরকার) ব্যর্থ। আপনারা থাকতে এদেশ নিরাপদ নয়। আপনারা পদত্যাগ করুন।

[৬] মির্জা ফখরুল বলেন, আমাদের এখন আর চুপ করে বসে থাকার উপায় নেই। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই মহাদানবকে প্রতিহত করতে হবে। করোনা মহামারির শুরু থেকে এই সরকারের ব্যর্থতা আড়াল করতে তারা ভিন্ন দিকে মানুষের চোখ সরিয়ে নিচ্ছে। আমরা বারবার সরকারকে বলেছি কিন্তু সরকার কর্ণপাত করেনি। কারণ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়।

[৭] তিনি বলেন, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। আজকে এই দেশে সবচেয়ে অসহায় অবস্থায় আছেন আমাদের মা বোনেরা। প্রতি মুহূর্তে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে।

  • সর্বশেষ