শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ১১:৪০ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতন: বাদল ৭, মোজাম্মেল ২ ও দেলোয়ার ২ দিনের রিমান্ডে

মাহবুবুর রহমান ও মনজুর অনিক: [২] নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূলহোতা দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনসহ (২৬) ৩ জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

[৩] মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত হয়।

[৪] সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৭দিনের রিমান্ড আবেদন করে দেলোয়ারকে আদালতে পাঠায়।

[৫] গত রোববার দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি করে দেলোয়ারকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র‌্যাব-১১ এর একটি টিম। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করে।

[৬] একইদিন নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসফিকুল হক মামলার প্রধান আসামি নুর হোসেন বাদলের ৭ দিন ও ও ইউপি সদস্য মোজাম্মেল হোসেন সোহাগের দুদিন রিমান্ড মঞ্জুর করেন।

[৭] সোমবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে মামলার ৪নং আসামি সাজু ও বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর থেকে ইউনিয়ন পরিষদের মেম্বার সোহাগকে গ্রেপ্তার করা হয়।

[৮] ২ সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের খালপাড় এলাকায় ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন করে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, বাদল, কালাম ও আবদুর রহিমসহ ৫ জন।

[৯] ঘটনার ৩২ দিন পর গত রোববার দুপুরে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় রোববার রাতে নির্যাতিতা নারী বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।

[১০] গত সোমবার বিকালে এ মামলায় গ্রেপ্তার মো. আব্দুর রহিম ও রহমত উল্লাহর তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। সম্পাদনা : মুরাদ

  • সর্বশেষ