শিরোনাম
◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে ◈ রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় বেড়েছে যানজট ◈ ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ◈ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩২ রুটে বাস ফ্র্যাঞ্চাইজি চালুর নির্দেশ সরকারের ◈ যে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠান হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে ◈ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই ◈ চালের বাজারে অস্থিরতা: পরিবহন ব্যয় ও ধানের দাম বৃদ্ধিতে কেজিতে বেড়েছে ২-৪ টাকা! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০২:১৩ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় ভাতার কার্ড দেওয়ার নামে ধর্ষণ

আবদুল ওহাব : [২] বগুড়ার শেরপুরে কামরুল ইসলাম (৪০) নামে এক মাতবরের বিরুদ্ধে স্বামী পরিত্যক্তাকে (২৮) ভাতার কার্ড করে দেওয়ার নামে বার বার ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিতা ওই নারী রবিবার বিকালে শেরপুর থানায় মাতবরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

[৩] সোমবার ৫ অক্টোবর শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ এর সত্যতা নিশ্চিত করেন।
অভিযোগে সুত্রে জানাগেছে, কামরুল ইসলাম শেরপুর উপজেলার চকখানপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি গ্রামের প্রধান মাতবর হিসেবে পরিচিত। নির্যাতিতা দিনমজুরের মেয়ে স্বামী পরিত্যক্তা ওই তরুণী একই গ্রামে দীর্ঘদিন ধরে বাপের বাড়িতে অবস্থান করছেন।

[৪] সংসারে অভাবে কারণে তিনি গ্রামের বিভিন্ন বাসাবাড়িতে কাজ করেন। মাতবর কামরুল ইসলাম ওই নারীর অভাবের সুযোগ নেন। তাকে একটি ভাতার কার্ড করে দেওয়ার প্রলোভনে সম্পর্ক গড়ে তোলেন। গত প্রায় এক মাস বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করা হয়। এরপরও তাকে ভাতার কার্ড করে দেওয়া হয়নি। মাতবর কামরুল ইসলাম শনিবার (৩ অক্টোবর) রাতে ওই নারীর বাড়িতে যান। তিনি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেন। রাজি না হওয়ায় মাতবর তাকে ধর্ষণ করে। পরদিন মামলা করলে মাতবর আত্মগোপনে চলে যান।

[৫] বগুড়ার শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, স্বামী পরিত্যক্তা নারী গ্রামের মাতবরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা : জেরিন আহমেদ

 

  • সর্বশেষ