শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৯:০৫ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এরা কি বিচারক, কীভাবে সম্ভব! মীরকে বাংলাদেশের দর্শকের প্রশ্ন

ডেস্ক রিপোর্ট: আগামী ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে জি-বাংলা চ্যানেলের সবচেয়ে টিআরপি পাওয়া রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স’।

আর সেই শো কেন্দ্র করেই বিতর্ক শুরু হয়েছে।

শুরু থেকেই অনুষ্ঠানের বিচারক প্যানেলে যুক্ত ছিলেন রজতাভ দত্ত, পরাণ বন্দ্যোপাধ্যায় ও শ্রীলেখা মিত্র।

নতুন মৌসুমে থাকছেন না এদের কেউ।

আর এ বিষয়টিই একেবারে মেনে নিতে পারছেন না জনপ্রিয় এই অনুষ্ঠানের অনেক নিয়মিত দর্শক।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর– এবারের বিচারক প্যানেলে যুক্ত হয়েছেন নতুন তিন মুখ। তারা হলেন টালিউডের দুই চিত্রনায়িকা পাওলি দাম, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও সোহম চক্রবর্তী। মীরের টিমে আরও থাকছেন কমেডিয়ান বিশ্বনাথ বসু ও কাঞ্চন মল্লিক।

‘মীরাক্কেল ১০’-এর ভেরিফায়েড ফেসবুক পেজেমীরের সমালোচনায় ব্যস্ত থাকতে দেখা গেছে অনেককে।

তমাল রায় নামে একজন লিখেছেন: ‘কর্তা ব্যাপারটা ঠিক জমলো না, সেই তিনজন বিচারক ছাড়া মীরাক্কেল অসম্পূর্ণ।’

টুটুল মুখার্জি নামে একজন লিখেছেন: ‘পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্রীলেখা মিত্র নেই। অতএব এবার মীরাক্কেল দেখব না।’

বাংলাদেশ থেকে আরিফুল ইসলাম নামে একজন মন্তব্য করেছেন: ‘মীর ভাই, বাংলাদেশ থেকে বলছি। হতে পারে এই অনুষ্ঠান আপনার নামে। আপনি ছাড়া অনুষ্ঠানটি অচল। আপনি না থাকলে এই অনুষ্ঠানের কোনো মানে হয় না। কিন্তু আমরা যারা এত বছর ধরে এই অনুষ্ঠান দেখছি, যে অনুষ্ঠানের সঙ্গে আমাদের আবেগ মিশে আছে।

সেই অনুষ্ঠান এভাবে নষ্ট করারও কোনো মানে হয় না। আপনাদের বিচারক প্যানেল দেখে হাসব না কাঁদব বুঝতে পারছি না। এরা কি বিচারক? কীভাবে সম্ভব? বিচারক বদল করুন অথবা আরো কয়েক বছর এই অনুষ্ঠান বন্ধই রেখে দিন।’ যুগান্তর

  • সর্বশেষ