শিরোনাম
◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার ◈ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেননি ৬ এমপি ◈ রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়, কী কী সুবিধা পান তিনি? ◈ রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন শফিকুর রহমান ◈ প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কোলাকুলি, রাজনৈতিক উত্তাপ ছাপিয়ে সৌহার্দ্যের বার্তা ◈ বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৫:৩৭ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাফিজ ইব্রাহিমের মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

নূর মোহাম্মদ : বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে দায়ের করা মানিলন্ডারিং মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। মামলা বাতিল চেয়ে কর আবেদন খারিজ করে সোমবার বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। বিচারিক আদালতে কোনো প্রকার মুলতবি ছাড়া মামলাটি নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ।

মানিলন্ডারিংয়ের মাধ্যমে হাফিজ ইব্রাহিম ও তার স্ত্রীর মাফরুজার সিঙ্গাপুরস্থ স্টান্ডার্ড চাটার্ড ব্যাংক হিসেবে এক লাখ ৭৫ হাজার ডলার জমা করার অভিযোগে ২০১১ সালের ১৬ আগস্ট গুলশান থানায় দুদক ওই মামলা দায়ের করে।

এ মামলায় ২০১২ সালের ১২ জুন বিচারিক আদালত অভিযোগ আমলে নেন। পরে ২০১৫ সালের ৩ নভেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত অভিযোগ গঠন করেন। বর্তমানে মামলাটি সাক্ষগ্রহণ পর্যায়ে রযেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়