শিরোনাম
◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজ ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ০৩:১৬ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩২ নেতাকে নিয়ে বসছে আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভা আজ

সমীরণ রায়: [২] করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়া সাংগঠনিক কর্মকাণ্ডে গতি ফেরাতে ও ঝুলে থাকা সিদ্ধান্তগুলো চূড়ান্ত করতে বসছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর দ্বিতীয়বারের মতো বসতে যাওয়া এই সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

[৩] জানা যায়, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে ৮১ সদস্যের কেন্দ্রীয় নেতাদের মধ্যে মাত্র ৩২ জনকে নিয়ে এ সভা বসবে।

[৪] আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

[৫] এতে আরও বলা হয়, সভায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আমন্ত্রিত সদস্যদের যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়