শিরোনাম
◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩৩ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মাদ এ আরাফাত: গণমাধ্যমে প্রকাশিত সব দুর্নীতির সংবাদই সঠিক নয়

মোহাম্মাদ এ আরাফাত: গণমাধ্যমে দুর্নীতির যে সংবাদ প্রচারিত হয়, তার সবগুলোই কী সত্য? প্রথম আলো, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প নিয়ে একটি বানোয়াট সংবাদ প্রকাশ করলো। শুধু তাই নয়, সেই সংবাদের ওপর ভিত্তি করে সম্পাদকীয় পর্যন্ত লিখে ফেলা হলো। এমনকি সম্পাদকীয়তে দাবি করা হলো, বাংলাদেশে নাকি এযাবৎকালের ইতিহাসে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে। বিভিন্ন টকশোতে সেই সংবাদ এবং সম্পাদকীয়র ওপর ভিত্তি করে কঠিন কঠিন প্রশ্ন ছুঁড়ে দেওয়া হলো। পরবর্তী সময়ে দেখা গেলো, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদটি ছিলো বানোয়াট। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্ট জবাব দিলেন সংসদে। এ ধরনের সংবাদ যারা প্রচার করে তারা কি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে? এ ধরনের সংবাদের উদ্বৃতি দিয়ে যারা কথা বলে তারা কী সমালোচক না নিন্দুক।
এদেশে দুর্নীতি আছে। দুর্নীতির বিরুদ্ধে সকল সত্য সংবাদকে আমি মন থেকে স্বাগত জানাই। কিন্তু সকল দুর্নীতির সংবাদই সঠিক নয়। মনে আছে,

কিছুদিন আগেই ডাক্তারদের ২০ কোটি টাকা খাবারের বিল নিয়ে দুর্নীতির একটা মিথ্যা সংবাদ হয়েছিলো? মনে আছে, পদ্মা সেতু ভিত্তিক মিথ্যা দুর্নীতির সংবাদে গণমাধ্যম সয়লাব হয়ে গিয়েছিলো। বাংলাদেশ কিন্তু গত ১২ বছরে দুর্নীতির প্রতিযোগিতায় একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি, হ্যাটট্রিক করা তো দূরের কথা। তারপরও জামায়াত-বিএনপির লোকেরা বলতে চায়, এ যাবৎ কালের ইতিহাসে সবচেয়ে বেশি দুর্নীতি নাকি এখন হচ্ছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ