শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার, কী হবে ট্রাম্পের ভাগ্য? ◈ আফগা‌নিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের সা‌কিব-মুশ‌ফিকসহ ১০ ক্রিকেটার ◈ এক লাফে ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম ◈ শুল্কের চ্যালেঞ্জের মধ্যেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, আয় বেড়েছে ১১.৫১ শতাংশ ◈ ‘আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব’, রাহুলকে হিমন্ত ◈ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ব্যবসায় নামতে চায় টিসিবি ◈ অল্প সময়ে বেশি ফলন, কৃষকের আগ্রহ বাড়ছে মুড়িকাটা পেঁয়াজে ◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৩২ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চেলসিকে হারিয়ে এবারও শক্তির জানান দিলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক : [২] সাদিও মানের জোড়া গোলে শক্তিশালী চেলসিকে হারাল ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। ৩০ বছর পর পাওয়া ট্রফিটা যে ধরে রাখাই একমাত্র লক্ষ্য, সেটিই যেন জানান দিয়ে রাখল দলটি।

[৩] রোববার স্ট্যামফোর্ড ব্রিজে ২-০ গোলে জয় তুলে নেয় লিভারপুল। প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন চেলসির ক্রিস্টেনসেন। ফলে পুরো দ্বিতীয়ার্ধেই ১০ জন নিয়ে খেলতে হয়েছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দলকে। দুটি গোলই তারা হজম করে বিরতির পর।

[৪] পেনাল্টি থেকে অবশ্য ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল চেলসি। কিন্তু ৭৫ মিনিটে পাওয়া সেই স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন জর্জিনিয়ো।

[৫] এর আগে ৪ মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করেন মানে। ৫০ মিনিটে ডান দিক থেকে রবার্তো ফিরমিনোর ক্রসে হেডে বল জালে জড়ান। ৫৪ মিনিটে পাওয়া দ্বিতীয় গোলটিকে প্রতিপক্ষের দেওয়া উপহারই বলতে হবে। চেলসি গোলরক্ষক কেপা আরিসাবালাগার ছেলে মানুষি ভুলের সুযোগ কাজে লাগাতে ভুল করেননি মানে।

[৬] গত মৌসুমে চেলসিকে দুই রাউন্ডেই হারিয়েছিল লিভারপুল। এবার ঘরের মাঠে লিডস ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়ে আসর শুরু করেছিল। চেলসিকে হারিয়ে পেলে টানা দ্বিতীয় জয়। আর ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের মাঠে ৩-১ গোলে জেতা চেলসি দ্বিতীয় ম্যাচেই হারের স্বাদে পেল। শনিবার ওয়েস্ট ব্রমের মাঠে নিজেদের তৃতীয় লিগ ম্যাচ খেলবে চেলসি। তার আগে কারাবাও কাপে বুধবার মাঠে নামবে বার্নস্লের বিপক্ষে। - গোল ডটকম

  • সর্বশেষ