শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৯ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বকৃত নোমান: যে অমানুষটি মারা গেলো, সে ছিলো অসুরের বংশধর, মানবতার শত্রু

স্বকৃত নোমান: বাঙালি সমাজে অতি ব্যবহারে জীর্ণ দুটি কথা খুব প্রচলিত। একটি হচ্ছে, দান করতে হবে অত্যন্ত গোপনে। অপরটি হচ্ছে, মৃত ব্যক্তির সমালোচনা করা যাবে না। কথা দুটি রীতিমতো প্রবাদ। কী কারণে দান গোপনে করতে হবে? সমাজে ধনী-গরিবের ব্যবধান ছিল, আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। গরিবের সংকটে ধনীরা এগিয়ে আসবে―এটাই সভ্যতা, এটাই মানবতা। এটা ভালো কাজ। এই ভালো কাজটি গোপনে নয়, করতে হবে প্রকাশ্যে, যাতে অন্যরা এই কাজে উৎসাহিত হয়। হ্যাঁ, গোপন করতে হবে দানগ্রহীতার নাম, যাতে সমাজে সে খাটো না হয়, অসম্মানিত না হয়।

আর মৃত ব্যক্তিটি যদি জীবৎকালে সিরিয়াল কিলার হয়, প্রাণবতার শত্রু হয়, হিংস্র দানবের চেয়েও নিকৃষ্ট হয়, প্রকাশ্যে মানুষ হত্যার উস্কানিদাতা হয়―তার সমালোচনা কেন করা যাবে না? অবশ্যই তার সমালোচনা করা যাবে। করতে হবে মানবতার স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে। প্রজন্মের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে যে, এই যে অমানুষটি মারা গেলো, সে ছিলো অসুরের বংশধর, মানবতার শত্রু। সাবধান, তোমরা তার মতো হয়ো না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়