শিরোনাম
◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো 

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৭ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হঠাৎ নওয়াজ শরীফের আগমনে, কপালে ভাঁজ ইমরান খানের!

ডেস্ক রিপোর্ট  : আবারো রাজনীতিতে যোগ দিচ্ছেন পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। লন্ডনে চিকিৎসায় থাকা নওয়াজ এক বছরের বেশি সময় রাজনীতি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছেন। তবে বর্তমানে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে আবারো রাজনীতিতে সক্রিয় হওয়ার অনুরোধ জানিয়েছেন পাকিস্তান পিপিলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি।

বিলওয়াল ভুট্টোর আমন্ত্রণে রোববার (২০ সেপ্টেম্বর) পাকিস্তানের বিরোধী দলগুলোর এক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেয়ার কথা রয়েছে পাকিস্তান মুসলিম লীগের এই জ্যেষ্ঠ নেতার।

আরও পড়ুন: যুদ্ধের দ্বারপ্রান্তে রাশিয়া-যুক্তরাষ্ট্র

ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছেন বিলওয়াল ভুট্টো। তারই অংশ হিসেবে পাকিস্তানের বিরোধী দলগুলোর সম্মেলন হতে যাচ্ছে।

 

এতে ইমরান খানের সরকারের গত দুই বছরের কর্মকাণ্ড মূল্যায়ন এবং তার অনৈতিক কাজের বিরুদ্ধে একজোট হওয়ার কথা চলছে। সেই সঙ্গে বিরোধী দলগুলোর ভবিষ্যত কৌশল নির্ধারণের বিষয়ে আলোচনা হবে বলে ফলাও করে খবর প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম। ওই সম্মেলনে অংশ নেয়াকে কেন্দ্র করে নড়েচড়ে বসেছে ইমরান খানের দল।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাভোগের সময় অসুস্থ হয়ে পড়ায় ২০১৯ সালে চিকিৎসার জন্য লন্ডনে যান পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী।  তবে এরই মধ্যে তার বিরুদ্ধে লন্ডনে গ্রেফতারি পরোয়ানা পাঠিয়েছে পাকিস্তান সরকার।

  • সর্বশেষ