শিরোনাম
◈ তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার বিদায়ী সাক্ষাৎ, আসছে নতুন কমিটি ◈ রাষ্ট্রপতি হলে কি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে হয়? ◈ বাংলাদেশে নিজেদের গোপন নেটওয়ার্ক গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা ◈ বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা ◈ র‍্যাবের টিএফআই সেলে পৈশাচিক নির্যাতন: ট্রাইব্যুনালে চিকিৎসকের চাঞ্চল্যকর জবানবন্দি ◈ সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ ◈ লালদিয়া কনটেইনার টার্মিনাল হবে আধুনিক ও পরিবেশবান্ধব: নৌপরিবহন মন্ত্রী ◈ সিসিটিভিতে মারধরের দৃশ্য, ছাত্রদল নেতার ঘটনায় ইউএনও বদলি ◈ ৭ জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ ২৬ আগস্ট সরকারি ছুটি থাকছে

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালয়েশিয়ার ডেপুটি আইজিপির সাথে হাইকমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেখ সেকেন্দার, মালয়েশিয়া: [২] ১৫ সেপ্টেম্বর রয়েল মালয়েশিয়ান পুলিশের প্রধান কার্যালয়ে বাংলাদেশের হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম এর সাথে মালয়েশিয়া পুলিশ এর উপপ্রধান ডেপুটি আইজিপি দাতো শ্রী আচ্রিল সানি বিন হাজী আবদুল্লাহ সানির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দু'দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিস্ট বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে করোনা পরিস্থিতির কারণে ছুটিতে দেশে থাকা বাংলাদেশী কর্মীদের মালয়েশিয়ায় ফিরে আসা এবং অবৈধদের বৈধতা প্রদানের বিষয়ে আলোচনা করেন।

[৩] এসময় হাইকমিশনার করোনা পরিস্থিতি মোকাবেলায় মালয়েশিয়া সরকারের সফলতার কথা উল্লেখ করে বলেন, মালয়েশিয়ান পুলিশ এই মহামারীর সময়ে বিদেশী নাগরিকদের' বিশেষ করে, বাংলাদেশি নাগরিকদের নিকট হাইকমিশনের সেবা পৌঁছাতে সহযোগিতা করেছে এবং লক ডাউন করা ভবনের বাংলাদেশী নাগরিকদের সেবা প্রদান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে যা বাংলাদেশেও প্রশংসিত হয়েছে।

[৪] ডেপুটি ইন্সপেক্টর জেনারেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনা পরিস্থিতি সাহসের সাথে মোকাবেলা করছে উল্লেখ করে বলেন, এমন মহামারীর সময়েও ১২ লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয়, খাবার, চিকিৎসা ও স্বাস্থ্য সেবা প্রদান করে বিশ্বে অনন্য নজীর স্থাপন করেছেন।

[৫] পুলিশ উপপ্রধান বলেন, অধিকাংশই বাংলাদেশী কর্মী ভালো, কাজে অনেক দক্ষ, সৎ এবং আন্তরিক। তবে ক্ষুদ্র অংশ অপরাধের সাথে জড়িত। বিশেষ করে প্রতারণা, সন্ত্রাসী, কিডনাপিং, চাঁদাবাজি, জাল কাগজ তৈরি, হিউম্যান ট্রাফিকিং এবং অনলাইনে ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রোপাগান্ডা বা অপপ্রচার করে থাকে। এসব অপরাধ উভয় দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। অপরাধী যেই হোক আইনের আওতায় মোকাবেলা করা হয়।

[৬] হাইকমিশনার বলেন, বাংলাদেশি কর্মীরা তাদের কর্মস্থলে আসা যাওয়ার সময় কোন প্রকার হয়রানি বা গ্রেফতার না হয় সে বিষয়ে অনুরোধ করেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়, পুলিশ নিরাপত্তার জন্য আইন অনুযায়ী নিয়মিত চেক করে তখন পাসপোর্ট এবং প্রাসঙ্গিক কাগজ পত্রাদি সাথে রাখার পরামর্শ দেন। যাতে করে পুলিশ যেন সঠিক তথ্য পেতে পারে ।

[৭] হাইকমিশনার ডিটেনশন সেন্টারে থাকা কর্মীদের দ্রুত সকল প্রক্রিয়া সম্পন্ন করে মুক্তির ব্যাবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন। ডেপুটিআইজিপি বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন।

[৮] হাইকমিশনার বলেন, বর্তমানে মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে গিয়ে অনেক কর্মী মালয়েশিয়ায় আসার জন্য অপেক্ষা করছেন, তারা যেন আবার কাজে যোগ দিতে পারে সে বিষয়ে এবং ডিটেনশন সেন্টারসহ অন্যান্য যারা অবৈধ আছেন তাদের বৈধতা প্রদানে পুলিশের সহযোগিতা কামনা করেন। পুলিশের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয় বলে জানান।
দু'দেশের পুলিশের প্রশিক্ষণ, সেমিনার-সিম্পোজিয়াম, বৈশ্বিক নিরাপত্তা ও আন্তর্জাতিক সন্ত্রাস নির্মূলে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে উভয়েই আশাপ্রকাশ করেন।

[৯] বৈঠকে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স এডভাইজার কমোডর মুশতাক আহমেদ, কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ জহিরুল ইসলাম, কাউন্সেলর ( শ্রম ২) মো: হেদায়েতুল ইসলাম মন্ডল এবং মালয়েশিয়ান রাজকীয় পুলিশ এর ইন্টারনাল সিকিউরিটি ও পাবলিক অর্ডার ডিপার্টমেন্ট এর ডেপুটি ডিরেক্টর দাতো আজরি বিন আহমাদ, সি আই ডির ডেপুটি ডিরেক্টর দাতো মহ আজমান বিন আহমদ সাপরি, রয়াল মালয়েশিয়া পুলিশের সেক্রেটারি ডিসিপি দাতো রামলি মোহাম্মদ ইউসুফ এবং আন্তর্জাতিক সম্পর্ক ইউনিটের প্রধান রাজগোপাল রামদাস উপস্থিত ছিলেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়