শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫০ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘ক্রিশ্চিয়ানো রোনালদো ৪০ বছর বয়স পর্যন্ত খেলে যাবেন’

স্পোর্টস ডেস্ক : [২] বয়স কেবল একটি সংখ্যা। ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখুন। ৩৫ পেরিয়েও টগবগে তরুণ। বয়স ৩০ ছাড়িয়ে যাওয়ার পর ফুটবলারদের পারফরম্যান্সের গ্রাফ ক্রমাগত নিম্নমুখী হতে থাকে। কিন্তু পর্তুগিজ ফরোয়ার্ডের বেলায় যেন ঘটনাটা উল্টো।

[৩] মুড়ি-মুড়কির মতো গোল করে যাচ্ছেন। রথী-মহারথীদের টপকে রেকর্ডের পর রেকর্ড নিজের করে নিচ্ছেন। তাই রোনালদোর সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ও বর্তমান ওয়েলস কোচ রায়ান গিগস মনে করেন, আরও কয়েক বছর সর্বোচ্চ পর্যায়ে অনায়াসে খেলতে পারবেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী তারকা।

[৪] গত মঙ্গলবার রাতে ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক গোলের সেঞ্চুরি পূরণ করেছেন রোনালদো। পর্তুগালের জার্সিতে ১৬৫ ম্যাচে তার গোলসংখ্যা এখন ১০১টি। আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশি গোলের রেকর্ডের মালিক ইরানের আলি দাইকে ছুঁয়ে ফেলতে তার চাই আর মাত্র আটটি গোল। নয়বার লক্ষ্যভেদ করতে পারলে এককভাবে শীর্ষে উঠে গড়বেন নতুন কীর্তি।

[৫] বিস্ময়কর ব্যাপার হলো, বয়স ৩০ ছোঁয়ার আগে জাতীয় দলের জার্সিতে ১১৮ ম্যাচে রোনালদোর গোল ছিল ৫২টি। আর ৩০ পেরিয়ে? গোলমেশিনে পরিণত হওয়া সিআর সেভেন ৪৭ ম্যাচে করেছেন ৪৯ গোল! অর্থাৎ ম্যাচপ্রতি গড়ে ১.০৪ গোল!

[৬] গিগস নিজে ৪০ বছর বয়স পর্যন্ত খেলেছেন ম্যান ইউনাইটেডের হয়ে। ২০১৪ সালে অবসরে যাওয়ার আগে ২৪টি বসন্ত কাটিয়েছিলেন ইংল্যান্ডের সফলতম ক্লাবটিতে। সেই তিনি যখন ভবিষ্যদ্বাণী করছেন যে, রোনালদো ৪০ পর্যন্ত খেলে যেতে পারবেন, তখন তা আমলে নিতেই হয়। তবে সেজন্য রোনালদোকে সঠিক ক্লাব বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক তারকা ফুটবলার।

[৭] যুক্তরাজ্যের বার্তা সংস্থা পিএকে গিগস বলেছেন, স্পষ্টতই তাকে সঠিক ক্লাবে থাকতে হবে। আমি একটি শীর্ষস্থানীয় ক্লাবে ছিলাম এবং ৪০ বছর বয়স পর্যন্ত খেলতে পেরেছিলাম। আমি তাকেও ৪০ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যেতে দেখতে পাচ্ছি। গোল ডটকম/ ডেইলি স্টার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়