শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩৪ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবার কাছ থেকে টাকা আদায়ে নিজেকে অপহরণের নাটক স্কুলছাত্রের, অতঃপর..!

অনলাইন ডেস্ক : নাটক-সিনেমায় এরকম ঘটনা প্রায়ই দেখা যায় যে, বাবার থেকে টাকা নিতে ছেলেমেয়েরা অপহরণের নাটক সাজায়। এবার এমন কাণ্ড ঘটিয়েছেন ফেনীর সোনাগাজী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের মহিউদ্দিন সেলিমের পুত্র স্কুলছাত্র রিদোয়ান আহমেদ (১৫)। পিতার কাছ থেকে ৩০ হাজার টাকা আদায়ের জন্য নিজেই নিখোঁজ হয়ে অপহরণের নাটক সাজিয়েছেন বলে জানা গেছে।

প্রযুক্তির ব্যবহার করে সোনাগাজী মডেল থানা পুলিশ রিদোয়ানকে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে উদ্ধার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে এ অপহরণ নাটকের বিষয়টি সে স্বীকারোক্তি দিয়েছে।

পরিবার ও পুলিশ সূত্র জানিয়েছেন, গত ২৯ আগস্ট শনিবার বিকেলে পৌরসভার চরচান্দিয়া এলাকার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় রিদোয়ান আহমেদ। নিখোঁজের পর গত ৫ সেপ্টেম্বর তার বাবা মহিউদ্দিন সেলিম সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। পরদিন অজ্ঞাত নম্বর থেকে মুঠোফোনে রিদোয়ানের বাবার কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তিনি বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে অবগত করে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে রিদোয়ান আহমেদ জানায় সে নিজেই বিভিন্ন লোকের মাধ্যমে তার বাবার থেকে টাকা আদায় করার জন্য অপহরণ হয়েছে বলে পরিবারের লোকজনের কাছে ফোন দেয়। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ