শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৩০ রাত
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিয়াল মাদ্রিদ ছেড়ে এভারটনে হামেস রদ্রিগেজ

স্পোর্টস ডেস্ক: [২] বেশ সম্ভাবনা নিয়েই রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন হামেস রদ্রিগেজ। কিন্তু ছয় বছর ক্লাবটির সঙ্গে থাকলেও সে অর্থে মানিয়ে নিতে পারেননি তিনি। রিয়ালে খেলার সুযোগই মিলছিল না। মাঝে ধারে অন্য ক্লাবেও খেলতে হয়েছে। তবে শেষ পর্যন্ত পাকাপাকিভাবে নতুন ঠিকানা পেয়েছেন এ কলম্বিয়ান। রিয়াল মাদ্রিদ ছেড়ে ইংলিশ ক্লাব এভারটনে যোগ দিয়েছেন হামেস। দুই বছরের চুক্তিতে ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এ তারকা।

[৩] মোনাকো থেকে হামেসকে রিয়াল মাদ্রিদে এনেছিলেন দলটির তৎকালীন কোচ কার্লো আনচেলত্তি। পরে রিয়াল ছেড়ে যখন বায়ার্নের দায়িত্ব নেন আনচেলত্তি তখন তিনিই হামেসকে ধারে এনেছিলেন ক্লাবটিতে। বেশ কয়েকটি ক্লাব ঘুরে এখন এভারটনের দায়িত্ব নিয়েছেন আনচেলত্তি। আর ইংলিশ ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই হামেসে নজর ছিল তার। অবশেষে তাকে পাকাপাকিভাবে নিয়ে এলেন এভারটনে।

[৪] দুই বছরের জন্য চুক্তি হলেও আরও এক মৌসুম মেয়াদ বৃদ্ধির সুযোগ রয়েছে হামেসের চুক্তিতে। ইংলিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, তাকে দলে টানতে ২০ মিলিয়ন পাউন্ড করতে হয়েছে এভারটনকে। ২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের পর মোনাকো থেকে তাকে ৬৩ মিলিয়ন পাউন্ড খরচ করে কিনেছিল রিয়াল। বেশ কমে বিক্রি করলেও তাতে লাভ দেখছে স্প্যানিশ ক্লাবটি। মাসিক ২০ লাখ ইউরো বেতন আর দিতে হবে না তাদেরকে।

[৫] কারণ কোচ জিনেদিন জিদানের পরিকল্পনায় নেই হামেস। ২০১৭ সালের পর দুই মৌসুম ধারে বায়ার্নে খেলার পর গত বছরের জুলাইয়ে আবার রিয়ালে ফিরলেও জিদানের আস্থা জোগাতে পারেননি। সুযোগ পেয়েছিলেন মাত্র ১৪ ম্যাচে। তাই নতুন ক্লাবে রিয়ালে যে বেতন পেতেন তার অর্ধেকেই রাজী হয়েছেন এ কলম্বিয়ান। অন্তত ম্যাচ খেলার নিশ্চয়তা মিলেছে তার।- বিবিসি/ ডেইলি স্টার

  • সর্বশেষ