শিরোনাম
◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৭ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু সম্পর্কে কুটুক্তি যশোরে পিতা-পুত্র আটক

যশোর প্রতিনিধি: [২] বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও পুলিশ বাহিনী সম্পর্কে কুরুচিপূর্ণ তথ্য ফেসবুকে প্রচার করায় যশোরে পিতা পুত্রের নামে কোতয়ালি থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে। সদর ফাঁড়ির পরিদর্শক তুষার মন্ডল বাদি হয়ে রোববার (৬ সেপ্টেম্বর) কোতয়ালি থানায় মামলা করেন। পুলিশ তাদেরকে আটক করেছে।

[৩] আটককৃতরা হলো, সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের তেজরোল গ্রামের হায়দার আলী ও তার ছেলে ইমু।

[৪] সদর পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম জানিয়েছেন, হায়দার আলী একজন প্রবাসী। সেখান থেকে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী ও পুলিশ বাহিনী সম্পর্কে বিভিন্ন সময় নানা রকম কুরুচিপূর্ণ তথ্য প্রকাশ করে। তিনি বিদেশ থেকে সম্প্রতি দেশে ফিরলে গত শনিবার রাতে খাজুরা বাজার থেকে তাকে আটক করা হয়। পরে বাড়ি থেকে তার ছেলে ইমুকে আটক করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়