শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩৯ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোমবার বার্সার নতুন কোচের অধীনে অনুশীলনে ফিরছেন মেসি

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার নতুন কোচ রোনান্ড কোম্যানের অধীনে সোমবার থেকে অনুশীলনে যোগ দেবেন লিওনেল মেসি। এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা।

অনেক জল্পনা-কল্পনার ইতি টেনে ইতোমধ্যে আরও এক মৌসুম বার্সায় থাকার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে এই ঘোষণার পরের দিন শনিবার কোম্যানের দল অনুশীলন করলেও ট্রেনিং গ্রাউন্ডে ছিলেন না মেসি।

এছাড়া বার্সার প্রাক-মৌসুম প্রস্তুতি অনুশীলনে যোগ দিয়েছেন ফিলিপে কুতিনহো। লা লিগার ২০২০/২১ মৌসুম শুরুর আগে ১২ সেপ্টেম্বর শনিবার কাতালানরা তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে নাস্তিচ দে তারাগোনার বিপক্ষে, এস্তাদিও ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে। - মার্কা

  • সর্বশেষ