শিরোনাম
◈ ‘আমরা কখনোই তাদের ভুলব না’, ৯/১১-এর ২৫ বছর পূর্তিতে ট্রাম্প ◈ বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ ◈ যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী  ◈ বনানীতে ২০ বর্গফুট কবরের জায়গা ৪ কোটি টাকা, ফ্ল্যাটের দামের কাছাকাছি শেষ ঠিকানার খরচ ◈ ইউক্রেন যুদ্ধে ৫ লাখের বেশি রা‌শিয়ার সেনা সদস‌্য নিহত : ব্রিটিশ প্রতিরক্ষা প্রধান ◈ বিশ্ব ক্রীড়া র‍্যাংকিংয়ে ৪৮ ধাপ পতন, দক্ষিণ এশিয়ায় সবাইকে পেছনে ফেলে পিছিয়ে বাংলাদেশ ◈ বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়াশোনার সুযোগ, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ◈ মানুষের বর্জ্য শোধন করে সিমেন্টে মিশিয়ে কংক্রিট ৪২% বেশি শক্তিশালী করলেন ভারতীয় বিজ্ঞানীরা! ◈ কিশোরগঞ্জে গর্ভে থাকতেই সন্তান বিক্রির অভিযোগ, কটিয়াদীতে ৩ বছরে ৬০ হাজার থেকে ২ লাখ টাকায় ৪ শিশু বেচাকেনা! ◈ ভারতের সঙ্গে মতপার্থক্য হলে সামাল দেবে চীন! জিনপিং দিল্লি পৌঁছোনোর আগেই দুই দেশের সম্পর্ক নিয়ে মুখ খুললো বেজিং

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৬ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাজেদা পারভীন সাজুর কবিতা: দুরন্ত শৈশব

সময়, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন,

‘কাঁদালে তুমি মোরে’

আমি বলছি,’হাসালে তুমি মোরে’

দখিনা বাতাসের দোলায় দুলে

সে হাসিতে ভুবনও যায় ভরে ।

আকাশে মেঘের ভাজে ভাজে

সে পাখা মেলে দিগন্ত জুড়ে

গাঁয়ের চঞ্চলা কাজলা বরন মেয়ে ।

স্বপ্ন টলমল তার চোখে ভোরের শিশির

ভেজা ঘাঁসে কমল দু’টি পা তার দেয় ছুয়ে ।

শান্ত দীঘির জলে বুনো হাঁসের সাথে

সাঁতার কেটে বেলা দেয় পার করে ।

দুরন্ত শৈশব ছেড়ে আজ ডাঙ্গায় দাড়িয়ে

হাসির বাঁধ তার যাচ্ছে ভেঙ্গে !!

  • সর্বশেষ