শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৪ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাফনের সময় নড়ে ওঠা সেই নবজাতক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে

চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড পৌর কবরস্থানে দাফনের সময় নড়ে ওঠা নবজাতকটি প্রায় ৮ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর মারা গেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৯টায় শহরের ফেমাস স্পেশালাইজড হাসপাতালের এনআইসিইউতে শিশুটি মারা যায়। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার (এনআইসিইউ) ছোটন মিয়াজী এ তথ্য নিশ্চিত করেন।

ছোটন মিয়াজী বলেন, শিশুটির জন্ম সম্ভবত রোববার (১৪ সেপ্টেম্বর) হয়েছে। ভর্তি করার সময় তার অক্সিজেন লেভেল কম ছিল। শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয় এবং সর্বোচ্চ চিকিৎসা প্রদান করা হয়। রাত আনুমানিক সাড়ে ৯টায় শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এদিকে রাত ১১টার দিকে পৌর কবরস্থানে নবজাতকের দাফন হয়। তবে এই ঘটনার পর চাঁদপুর শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ নবজাতকের দায়িত্ব নিতে প্রায় ১৩ জন নারী হাসপাতালে আসেন।

কে বা কারা নবজাতকটিকে মৃত ভেবে কবর দিতে চেয়েছিলেন তা এখনো জানা যায়নি। তবে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।

পৌর কবরস্থানের গোর (কবর) খোদক শাহজাহান জানান, রোববার দুপুরে ৩০ থেকে ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি একটি কার্টনে করে শিশুটিকে দিয়ে যান। বলেন, শিশু মৃত, তাই দ্রুত কবরস্থ করতে হবে। পরে দাফনের সময় নড়ে ওঠে শিশুটি। খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা নবজাতককে শহরের ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান এবং দ্রুত এনআইসিইউতে ভর্তি করান। সূত্র: আজকের পত্রিকা 

  • সর্বশেষ