শিরোনাম
◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৩ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পীর হাবিবুর রহমান: আমাদের সন্তানরা কবে নিরাপদ হবে?

পীর হাবিবুর রহমান: দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদাকে সরকারি বাসভবনে ঢুকে কি নৃশংস হামলায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। মেয়েকে বাঁচাতে গিয়ে বাবাও আহত। কি ঔদ্ধত্য। কী ভয়ংকর সন্ত্রাস। হাতুড়ি দিয়ে পিঠিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এ ছাত্রীকে। মাথার খুলি ভেঙে ব্রেনে ঢুকেছে। জীবন মৃত্যুর মুখে মেয়েটি এখন। শিশু সন্তান নানির কাছে। মানুষ আজ বর্বর হিংস্র দানবে পরিণত হয়েছে। এ নষ্ট সমাজে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা যেখানে নিরাপদ নয়। সেখানে আমাদের সন্তানরা কবে নিরাপদ হবে? অপরাধীদের দ্রুত গ্রেফতার করে তার প্রাপ্য শাস্তি দিতে হবে। আল্লাহ মেয়েটিকে জীবনদান করুন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়