শিরোনাম
◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয়

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:২৭ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ মা‌ঠে গ‌ড়ি‌য়ে‌ছে শ‌নিবার (৭ ফেব্রুয়া‌রি) থে‌কে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে কলম্বো ও পাল্লেকেলেতে। উদ্বোধনী ম্যাচে তারা নেদারল্যান্ডসকে ৩ উইকেটে হারিয়েছে। তাদের পরের ম্যাচ যুক্তরাষ্ট্রের সঙ্গে। তৃতীয় ম্যাচ খেলার কথা ছিল ভারতের সঙ্গে। সেই ম্যাচ পাকিস্তান না খেললেও নিয়ম অনুযায়ী ভারতকে শ্রীলঙ্কায় ম্যাচের সব আনুষ্ঠানিকতা সারতে হবে। আপাতত আশার আলো দেখা যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু এক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, ‘সরকারি ও ক্রিকেট পর্যায়ে শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তান সবসময় খুব ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করে। সুতরাং তাদের বোর্ড থেকে পাঠানো মেইল উপেক্ষা করা যায় না।

তিনি আরও যোগ করেছেন, ‘শ্রীলঙ্কান বোর্ড প্রেসিডেন্ট শাম্মি সিলভা সরকারি মহসিন নাকভির সঙ্গে যোগাযোগ করেছেন এবং মনে করিয়ে দিয়েছেন যে এই সময় শ্রীলঙ্কার পাশে পাকিস্তানের প্রয়োজন। পাকিস্তান ও ভারত ম্যাচ ছাড়া শ্রীলঙ্কান বোর্ড গেট অর্থ, হসপিটালিটি বিক্রির বেশ কিছু বাড়তি রাজস্ব হারাবে।

নাকভি লঙ্কান বোর্ড প্রেসিডেন্টকে বলেছেন, তিনি সরকারের সঙ্গে আলোচনা করবে। শ্রীলঙ্কার অনুরোধ প্রত্যাখ্যান করার যে খবর গণমাধ্যমে ছড়িয়েছে, সেটা সঠিক নয় বললেন ওই সূত্র, ‘পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি তো গতকাল থেকে দেশেই ছিলেন না। আজ শ‌নিবার তিনি ফিরবেন। ভারত ম্যাচ বয়কট নিয়ে পুনর্বিবেচনার অনুরোধ করে তিনি প্রধানমন্ত্রীকে মেইলটি দেবেন। সোমবারের মধ্যে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

  • সর্বশেষ