শিরোনাম
◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার ◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৩৭ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কেনোসা সফরে বিক্ষোভারীদের ‘অভ্যন্তরীণ সন্ত্রাসী’ বলে মন্তব্য ট্রাম্পের

লিহান লিমা: [২] গত ২৩ আগস্ট কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব বেøককে পুলিশ সাতবার গুলি করার পর থেকেই যুক্তরাষ্ট্রের উইসকনসিনের কেনোসাতে বিক্ষোভ চলছে। স্থানীয় সময় মঙ্গলবার বিক্ষোভে ক্ষতিগ্রস্ত কেনোসার এলাকা পরিদর্শন করলেও জ্যাকবের পরিবারের সঙ্গে দেখা করেন নি তিনি। ট্রাম্প অভিযোগ করেন, জ্যাকবের পরিবার এই সাক্ষাতে আইনজীবীকে রাখতে চেয়েছিলো।

[৩]ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সফরের পর স্থানীয় ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, ‘যে ভাঙচুর ও পোড়ানোর দৃশ্য আমি দেখেছি এগুলো কোনোভাবেই শান্তিপূর্ণ বিক্ষোভ হতে পারে না, এটি অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ।’ এই সময় ট্রাম্প মার্কিন পুলিশের পদক্ষেপকে সমর্থন জানান এবং গণমাধ্যমগুলোকে অভিযোগ করে বলেন, তারা কেবলমাত্র অফিসারদের কিছু খারাপ কাজ তুলে আনছে। এটি খুবই অনায্য।’ পদ্ধতিগত বর্ণবাদের বিষয়টি প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন, কেনোসার সংখ্যারিষ্ঠ বাসিন্দা বর্ণবাদের চেয়ে ‘আইন-শৃঙ্খলা’ নিয়ে বেশি উদ্বিগ্ন।

[৪]ট্রাম্প আইনপ্রয়োগকারী সংস্থাকে ১০ লাখ ডলার তহবিল, বিক্ষোভে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রায় ৪০ লাখ ডলার আর্থিক অনুদান ও জননিরাপত্তার জন্য ৪ কোটি ২০ লাখ ডলার দেয়ার ঘোষণা দেন। কেনোসাতে কেন্দ্রীয় বাহিনীর ২০০ সদস্য পাঠানোরও ঘোষণা দেন তিনি।

[৫]ট্রাম্পের এই সফরের সময় কেনোসার রাস্তায় তার সমর্থক ও ‘বø্যাক লাইভস ম্যাটার’ বিক্ষোভকারী উভয়দলই জড়ো হয়েছিলো। উইসকনসিনের ডেমোক্রেট গর্ভনর টনি ইভারস বলেন, ‘আমি উদ্বিগ্ন, প্রেসিডেন্টের সফর আমাদের ঐক্য ও শান্তি স্থাপনের প্রচেষ্টাকেই খর্ব করবে।’ জ্যাকবের পরিবারের আইনজীবী বলেন, ‘এই সফরে জ্যাকব বেøকই প্রাথমিক বিষয় হওয়ার কথা ছিলো, কিন্তু ট্রাম্প তা সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন।’

  • সর্বশেষ