শিরোনাম
◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন!

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০৪:০০ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শীতে ৮৫ হাজার নাগরিক মারা যেতে পারে, ব্রিটিশ সরকারের গোপন নথি ফাঁস

লিহান লিমা: [২] জার্মান চ্যান্সেলর মের্কেল বলেছেন, করোনা পরিস্থিতি আরও অনেক খারাপের দিকে যেতে পারে।

[৩] শনিবার নিষেধাজ্ঞা অমান্য করে ২০ হাজারের বেশি বিক্ষোভকারী বার্লিনে করোনাভাইরাস জনিত বিধি-নিষেধ এবং মহামারী প্রতিরোধ নিয়ে সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে প্রায় ৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। বিবিসি

[৪] শুরুতে নিয়ন্ত্রণে আসা ইউরোপের বেশিরভাগ দেশে করোনার পুনঃসংক্রমণ শুরু হয়েছে।

[৫] ফ্রান্সে পুনঃসংক্রমণের মাত্রা বেড়ে শুক্রবার একদিনে ৭ হাজার ৩৭৯ জন নতুন করে রেকর্ড পরিমাণে কোভিড শনাক্ত হয়েছেন। মেক্সিকো ও ইন্দোনেশিয়ায়ও নতুন করে করোনার পুনঃসংক্রমণ বেড়েছে। সিএনএন

[৬] ব্রিটেন সরকারের এক ফাঁস হওয়া প্রতিবেদনে জানা গিয়েছে, আসছে শীতে দেশটিতে আরও ৮৫ হাজার করোনায় প্রাণ হারাতে পারেন। আলজাজিরা

[৭] বাংলাদেশ সময় শনিবার রাত ৮টা পর্যন্ত বিশ্বজুড়ে এ পর্যন্ত ২ কোটি ৪৯ লাখ ৬০ হাজার ২০৩জন করোনা শনাক্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৮ লাখ ৪২ হাজার ২৮৬জন। সম্পাদনা: ইকবাল খান

 

  • সর্বশেষ