শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৭:৪০ বিকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের ডিমোনায় ৪.২ মাত্রার ভূমিকম্প

দক্ষিণ ইসরাইলের ডিমোনা এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টায় ৪.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) এবং জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) উভয়ই এই ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়ার পর ডেড সি (মৃত সাগর) ও দক্ষিণ নেগেভ অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। তবে, ইসরাইলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জনসাধারণকে সচেতন থাকার জন্য অনুরোধ করেছে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে।
 
তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

  • সর্বশেষ