শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০৩:০২ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যাটসম্যানদের বিপক্ষে বোলিং করতে পেরে ভাল লাগছে : আল-আমিন

নিজস্ব প্রতিবেদক: [২] মহামারী করোনাভাইরাসের কারণে বাংলাদেশের ক্রিকেট বন্ধ সেই মার্চ থেকে। বন্ধ দুয়ারটা খুলতে পারে আগামী অক্টোবরে। সবকিছু ঠিক থাকলে অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে স্থগিত হয়ে থাকা টেস্ট সিরিজটা খেলতে নামবে বাংলাদেশ। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দ্বীপদেশটির উদ্দেশ্যে ঢাকার ছাড়ার কথা টাইগারদের।

[৩] লঙ্কানদের বিপক্ষে তিন টেস্টের সিরিজটিকে সামনে রেখে অনেক আগে থেকেই অনুশীলন করে যাচ্ছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মুমিনুল হকরা। ডানহাতি পেসার আল-আমিন হোসেন জানালেন, অনুশীলন ভালোই হচ্ছে।

[৪] করোনা পরিস্থিতি একটু উন্নত হলে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করেছিলেন ক্রিকেটাররা। একটা পর্যায়ে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্বাবধানে দেশের বিভিন্ন ভেন্যুতে অনুশীলন শুরু করেন বেশ কয়েকজন ক্রিকেটার।

[৫] পর্যায়ক্রমে অনুশীলনে ক্রিকেটারদের সংখ্যা বেড়েই চলেছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 'ক্রিকেটের আমেজ' দিন দিন গাঢ় হচ্ছে। এদিকে, শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে আগামী সপ্তাহে কোচিং স্টাফও যুক্ত হচ্ছে অনুশীলনে। আল-আমিনের মতে, এতে অনুশীলনটা আরও জমজমাট হবে।

[৬] শনিবার ২৯ আগস্ট বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় ডানহাতি পেসার বলেন, 'পরের সপ্তাহে আমাদের কোচিং স্টাফরা আমাদের মাঝে চলে আসবেন। আমরা আশা করছি তখন আরও ভালো অনুশীলনের সুযোগ-সুবিধা পাবো। এবং আরও ভালোভাবে নিজেদেরকে শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুত করতে পারবো।'

[৭] আল-আমিন বললেন, 'আমরা শেষ দুই সপ্তাহ একক অনুশীলন করেছি। এই সপ্তাহে আমরা ব্যাটসম্যানদের বোলিং করতে পেরেছি। এজন্য স্বস্তি লাগছে। কারণ এতদিন আমরা ব্যাটসম্যানদের বোলিং করতে পারিনি। ভার্চুয়ালি যেমন কোচদের মিটিং বা যেভাবে দিক নির্দেশনা দিচ্ছিলেন এতোদিন আমরা সেভাবে চলছিলাম।

[৮] কিন্তু এখন মাঠের অনুশীলনটা পুরোদমে শুরু হয়েছে। (কোচরা এলে) সামনের সপ্তাহে হয়তো আরও পুরোদমে শুরু হবে। সবকিছু মিলিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য ভালো প্রস্তুতি হচ্ছে।'

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়